ভারতকে চাপে রাখতে ইন্দো-নেপাল সীমান্তে রাস্তা নির্মাণ চিনের

বেজিং: নেপালের সঙ্গে হাত মিলিয়ে স্ট্র্যাটেজিক প্রোজেক্টে চিন জোর দিচ্ছে বলে জানা গিয়েছে৷ এর প্রভাব ভারতের স্ট্র্যাটেজিক প্রোজেক্টের ওপর সরাসরি পড়তে পারে বলে মনে করা হচ্ছে৷ সূত্রের খবর অনুযায়ী, চিনে-নেপাল সীমান্তে লাপচা থেকে ভারত-নেপাল সীমান্তে বিটমোড পর্যন্ত ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পের ভিত্তিতে সড়ক তৈরি হবে করা হবে৷

পড়ুন: মহাকাশে আমেরিকার প্রায় সব কিছু ধ্বংস করে দিতে পারে চিনের মিসাইল!

এই সড়ক সম্পূর্ণ হতে সময় লাগবে প্রায় ৫ বছর৷ এবং এর সাহায্যে চিন এবং ভারত দুই সীমার দূরত্ব মাত্র চার ঘন্টার হবে৷

পড়ুন: চিনের মুসলিমদের জন্যে আরও কড়া নির্দেশিকা দিল বেজিং

নতুন সরকার তৈরি হওয়ার পর নেপালে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পূর্ব ঘোষিত নীতি অনুসারে চিনের দিকে খানিকটা ঝুঁকে রয়েছেন৷ শুধু তাই নয়, নেপালের সাম্প্রতিক বিদেশনীতিতে ভারতের প্রভাব বেশ খানিকটা কমেছে৷ একইসঙ্গে বেড়েছে চিনের প্রভাব৷ নেপালে এখন কমিউনিস্ট সরকার৷ চিনও কমিউনিস্ট দেশ৷ ফলে দুই সরকার যে হাত মেলাবেই তা আগেই ধরে নেওয়া হয়েছিল৷

পড়ুন: ভুয়ো বিয়ে নিয়ে সাবধান করা হল ভারতীয়দের

এদিকে চিন চায় ভারতকে সবদিক থেকে চেপে ধরতে৷ সেই লক্ষ্যে পাকিস্তানে যেমন বিনিয়োগ করা হয়েছে, ঠিক তেমনই বাংলাদেশ, মায়ানমার ও নেপালে বড়সড় বিনিয়োগ করছে চিন৷ এই দুই দেশের সীমান্তবর্তী এলাকায় একমাত্র যাতায়াতের বর্ডার পোস্ট ফ্রেন্ডশিপ ব্রিজ৷ উত্তর নেপালের শুধু এই রাস্তাই নয় বুদ্ধের জন্মস্থান নেপালকে তিব্বতের রাজধানী লাসা পর্যন্ত যোগাযোগ করতে কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে চিন সরকার৷

পড়ুন: পাকিস্তানের উপরে ফের আর্থিক কোপ আমেরিকার

কাঠমাণ্ডু থেকে লাসা পর্যন্ত এই রাস্তায় যান চলাচল শুরু হয়ে গেলে বারতের বিদেশনীতির ক্ষেোত্রে চরম বিপদ৷ কারণ চিনের পরবর্তী লক্ষ্যই হল কাঠমাণডু থেকে ভারত সীমান্ত পর্যন্ত রাস্তা তৈরিতে বিনিয়োগ করা৷ আর তা তৈরি হয়ে গেলেই একেবারে উত্তপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে চিনের ড্রাগন৷ তৈরি হয়ে গেলে

The post ভারতকে চাপে রাখতে ইন্দো-নেপাল সীমান্তে রাস্তা নির্মাণ চিনের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2DQZOj9
via IFTTT

Comments