ভূস্বর্গে বাগানে ফুল ফোটালেন ডিকা

শ্রীনগর: কটক টু কাশ্মীর৷ চিত্রটা এক৷ সমতলের পর এবার ভূ-স্বর্গে হেনরি-ডিকা ম্যাজিক৷

কাশ্মীরে বাগানের ত্রাতা হয়ে উঠল এই জুটি৷ ৬৮ মিনিট পর্যন্ত রিয়াল কাশ্মীরের কাছে আটকে যাওয়ার পর গোল এল ডিকার হেডে৷ ৬৯ মিনিটে হেনরির ডান পায়ে মাপা ক্রশে মাথা ঠেকিয়ে গোল ডিপান্ডা ডিকার৷ এতেই লিড মোহনবাগানের৷ শেষ পর্যন্ত মোহনবাগানের পক্ষে ম্যাচ শেষ হল ১-০ ব্যবধানে৷ কটকেও এই জুটির যাদুতেই গোল এসেছিল৷ এবার এল কাশ্মীরে৷ কলকাতা লিগে বাগানের এই জুটিই ফুল ফুটিয়েছে৷ দুয়ের পার্টনারসিপে ৯ বছর পর কলকাতা লিগ জিতেছে বাগান৷ কলকাতা লিগে পর এবার আই লিগেও হুংকার ডিকা-হেনরি’র৷

অন্যদিকে কটকে অ্যারোজ বধের পর এবার রিয়াল কাশ্মীর, টানা দুই অ্যাওয়ে ম্যাচ থেকে ছয় পয়েন্ট তুলে নিল গঙ্গাপারের ক্লাব৷ চার ম্যাচ শেষে ঝুলিতে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দু’নম্বরে উঠে এল শংকরলালের ছেলেরা৷ ৫ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে চেন্নাই সিটি৷

রোদ জলমল পাহাড়ি আবহাওয়া বাগানের খেলা এদিন মন ভরিয়েছে৷ কাশ্মীরের হোম ম্যাচ, তবু অতিথি মোহনবাগানের সমর্থনে জয়ধ্বনি কম ছিল না৷ গ্যালারির একটা অংশে বাগান ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো৷ কলকাতা টু চব্বিশ পরগণা, বাংলার নানা প্রান্তের বাগান সমর্থকরা গ্যালারি জুড়ে মোহনবাগান পতাকা হাতে প্রিয় ক্লাবের সমর্থনে গলা ফাটালেন৷ সেই সঙ্গে কাশ্মীরের ফুটবল ভক্তরাও বাগানের জয়ে বাগান অনুরাগীদের সঙ্গে গলা মেলালেন৷

বিস্তারিত আসছে…

The post ভূস্বর্গে বাগানে ফুল ফোটালেন ডিকা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FzvbQN
via IFTTT

Comments