মিলেছে পূর্ত দফতরের ছাড়পত্র, কাটল হিন্দু হস্টেল জট

কলকাতা: অবশেষে জট কাটছে ঐতিহ্যবাহী হিন্দু হস্টেলের৷ পূর্ত দফতরের থেকে মিলেছে প্রয়োজনীয় ছাড়পত্র৷ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য হস্টেলে আসন বন্টনের নির্দেশ দিয়েছেন উপাচার্য৷ ফলে আজ থেকে হস্টেলে থাকতে পারবেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা৷

আরও পড়ুন: মুম্বই হামলার সময় ক্ষমতায় ছিল কংগ্রেস: মোদী

প্রেসিডেন্সির ঐতিহ্যের সঙ্গে অতোপ্রোতভাবে জড়িত হিন্দু হস্টেল৷ ১৮৮৬ সালে শুরু পথ চলা৷ দেশের প্রথম রাষ্ট্রপতি এই হস্টেলে থেকেই পড়েছেন৷ দীর্ঘ দিন সংস্কারের অভাবে জীর্ণ হয়ে পড়েছিল শতাব্দী প্রাচীন হস্টেলটি৷ রাজ্য সরকার হস্টেলটি সংস্কারের সিন্ধান্ত নেয়৷ ঠিক হয় রাজ্যের বরাদ্দ অর্থে প্রসিডেন্সী কর্তৃপক্ষের ডারা টেন্ডারের ভিত্তিতে হবে সংস্কারের কাজ৷ পড়ুয়াদের ছয় মাসের জন্য সরিয়ে নিয়ে যাওয়া হয় রাজারহাটের হস্টেলে৷

তবে পরে প্রশাসনিক জটীলতার জেরে থমকে যায় হিন্দু হস্টেল সংস্কারের কাজ৷ ফিরে যায় বরাদ্দকৃত টাকাও৷ এরই মাঝে হস্টেল সংস্কারের জন্য বরাদ্দের থেকে আরও বেশি টাকা লাগবে বলে জানা যায়৷ বিশ্ববিদ্যালয়ের থেকে সংস্কারের কাজ হাতে নেয় পূর্ত দফতর৷

আরও পড়ুন: রাম মন্দির নিয়ে মুখ খুললেন সীতারাম ইয়েচুরি

২০১৫ সালে সংস্কারের কাজ শুরু হলেও দীর্ঘ টালবাহানার পরও সে কাজ শেষ হয়নি৷ সময়সীমার মধ্যে হস্টেল ছাত্রদের ফেরাতে বার বার ব্যর্থ হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ শুরু হয় পড়ুয়াদের বিক্ষোভ, আন্দোলন৷ চলতি বছরের আগস্ট মাস থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের তিন তলায় থাকতে শুরু করেন পড়ুয়ারা৷

বারংবার পড়ুয়াদের আন্দোলনের মুখে পড়ে প্রেসিডেন্সির উপাচার্য অনুরাদা লোহিয়া জানান, ‘পূর্ত দফতর ছাড়পত্র না দিলে কোনও মতেই হিন্দু হস্টেলে ছাত্রদের থাকার অনুমতি দেওয়া যাবে না৷’ বিষয়টির সঙ্গে নিরাপত্তা জড়িত বলে জানান তিনি৷

আরও পড়ুন: ৬ ডিসেম্বর ধর্মতলায় থাকবেন কানহাইয়া কুমার

তবে তাঁর কথায় চিঁড়ে ভেজেনি৷ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের আগের দিন প্রেসিডেন্সির গেট আটকে বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা৷ ঢুকতে পারেননি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অন্যান্য শিক্ষক ও অশিক্ষক কর্মীরা৷ ফলে প্রয়োজনীয় কাজ শেষ করতে না পারায় ভেস্তে যায় ডিরোজিও হলে সমাবর্তন অনুষ্ঠান৷

অবিলম্বে ফেরাতে হবে হিন্দু হস্টেল৷ এই দাবিতে অনড় থেকে আন্দোলন চালিয়ে যায় পড়ুয়ারা৷ আন্দোলনকারীদের বেশ কয়েকজনকে সাসপেন্ডও করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ বাড়ে ছাত্র আন্দোলনের তীব্রতা৷ উপায় না দেখে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন উপাচার্য৷ কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন শিক্ষামন্ত্রীও৷ কিন্তি তাতেও অবস্থার বদল হয়নি৷

আরও পড়ুন: আজও সমাজের সঙ্গে লড়াই করে চলেছেন ‘বিতর্কিত’ বৈশাখী

প্রতিশ্রুত মতো ১৫ই নভেম্বরের মধ্যে হিন্দু হস্টেল ফেরৎ পাননি পড়ুয়া৷ আরও ১৫ দিন বাড়তি সময় চান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও রাজ্য সরকার৷ শেষ পর্যন্ত পূর্ত দফতরের থেকে মিলেছে হস্টেল সংস্কারের পর সেখানে থাকার ছাড়পত্র৷ পড়ুয়াদের থাকার আসন বন্টনের জন্য উপাচার্য নির্দেশ দিয়েছেন ইতিমধ্যেই৷ ফলে প্রায় তিন বছর পর শতাব্দী প্রাচীন হিন্দু হস্টেলে থাকতে পারবেন ছাত্ররা৷ এরপর জট কাটল বলেই আশা করা হচ্ছে৷

The post মিলেছে পূর্ত দফতরের ছাড়পত্র, কাটল হিন্দু হস্টেল জট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2P759Ec
via IFTTT

Comments