‘ভোট না দিলে জল বন্ধ’, হুমকি দিয়ে বিতর্কে রাজ্যের বিজেপি বিধায়ক
ভোপাল: ফের বিতর্কে বিজেপি বিধায়ক৷ মধ্যপ্রদেশের ইন্দোরের দেবলাপুর বিধানসভা আসনের বর্তমান বিধায়ক মনোজ প্যাটেলের একটি ভিডিওকে ঘিরেই যত গন্ডগোল৷
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, নির্বাচনী প্রচারের সময় ভোটারদের ওই বিজেপি বিধায়ক হুমকি দিয়ে বলছেন, ভোট না দিলে জলও পাওয়া যাবে না৷ তিনি আরও বলেন, কংগ্রেসকে ভোট দিলে নর্মদার জল কে পাবে না৷ এক হিন্দি সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হয়৷

প্রসঙ্গত, দেবলাপুর বিধানসভাতে স্থানীয় বাসিন্দারা বিধায়ক মনোজ প্যাটেলের কাজে ক্ষুব্ধ৷ তাই বহুবার তারা ক্ষোভও প্রকাশ করেছে৷ সেই ক্ষোভের মাত্রা এতোটাই বেড়ে গিয়েছিল যে জুতোর মালাও পরানোর কথা চিন্তাভাবনা করা হয়েছিল৷
স্থানীয়দের মতে, ২০১৩ সালে নির্বাচনী প্রতিশ্রুতির একটি পূরণ করেননি ওই বিধায়ক৷ আর সেই ক্ষোভের মাত্রা বাড়তে বাড়তেই বর্তমানে এই পর্যায়ে পৌঁছে গিয়েছে৷
পড়ুন: দেশের রাষ্ট্রপতি পিএম মোদী, বললেন কংগ্রেসের গর্বের উপাধ্যক্ষ প্রার্থী
তার ওপর ভোট না দিলে জল পাবে না সংক্রান্ত তাঁর এই হুমকিতে জল আরও অনেকদূর গড়িয়ে গিয়েছে৷ যার প্রভাব বিধানসভা নির্বাচনে পড়তে পারে বলে বিভিন্ন মহলের মত৷ উল্লেখ্য, দেবলাপুর বিধানসভাতে প্রায় ২ লক্ষেরও বেশি ভোটার রয়েছে এবং ২০১৩ সালে বিধানসভা নির্বাচনে মনোজ প্যাটেল ৩০১৯৭ ভোটের ব্যবধানে জয়লাভ করেন৷
The post ‘ভোট না দিলে জল বন্ধ’, হুমকি দিয়ে বিতর্কে রাজ্যের বিজেপি বিধায়ক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PPRk26
via IFTTT
Comments
Post a Comment