জুভেন্তাসের দ্রুততম ১০ রোনাল্ডো, অপরাজিত তকমা ঘুচল চেলসির
তুরিন: রেকর্ড তৈরি তাঁর মজ্জায় মজ্জায়। তা সে রিয়াল মাদ্রিদেই খেলুন কিংবা জুভেন্তাসে। চলতি মরশুমে মাদ্রিদ ছেড়ে তুরিনে পাড়ি দেওয়ার পর শুরুটা করেছিলেন একটু ধীর গতিতে। কিন্তু সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই হয়ে উঠলেন জুভেন্তাসের দ্রুততম ১০ গোলের মালিক।
আরও পড়ুন: প্রথমবার ‘রিয়াল’ জয়ের স্বাদ পেল আইবার, অ্যাটলেটিকো-বার্সা অমিমাংসিত
সাসুওলোর বিরুদ্ধে সিরি ‘এ’র তৃতীয় ম্যাচে প্রথম গোল এসেছিল রোনাল্ডোর থেকে। আর পিছনে তাকাতে হয়নি। এরপর থেকে জুভেন্তাসের জার্সি গায়েও গোল করা একপ্রকার নেশায় পরিণত করে ফেলেছেন পর্তুগিজ ফুটবলের পোস্টার বয়। আর শনিবার স্পালের বিরুদ্ধে গোল করার সঙ্গে সঙ্গেই জুভেন্তাসের জার্সি গায়ে দ্রুততম দশ গোলের নজির গড়ে ফেললেন প্রাক্তন ম্যান ইউ, রিয়াল মাদ্রিদ তারকা।
আরও পড়ুন: মেরির সোনার পর ব্রোঞ্জ আনলেন দীপা

এদিন ম্যাচের ২৯ মিনিটে পিয়ানিচের ফ্রি-কিক ডান পায়ের শটে জালে জড়াতেই ফের একবার রেকর্ডবুকে নাম তোলেন রোনাল্ডো। মাত্র ১৬ ম্যাচে তুরিনের ক্লাবটির হয়ে দ্রুত ১০ গোল এল তাঁর পা থেকে। এছাড়া সবধরনের প্রতিযোগীতা মিলিয়ে শেষ আট ম্যাচের ৭টিতেই গোল করে ফেললেন রোনাল্ডো। সেইসঙ্গে সিরি ‘এ’ তে ১৩ ম্যাচে ৯ গোল লেখা হয়ে গেল সিআরসেভেনের নামের পাশে। রোনাল্ডো ছাড়া স্পালের বিরুদ্ধে অপর গোলটি করেন ‘সুপার মারিও’ মানিজুকিচ। এসি মিলানের বিরুদ্ধে ২-০ জয়েও গোল এসেছিল এই জুটির কাছ থেকে।
আরও পড়ুন: ঐতিহাসিক টেস্ট জয়ে বোথামের রেকর্ড ভাঙলেন এই ক্রিকেটার

অন্যদিকে ইংলিশ প্রিমিয়র লিগে শনিবার অপরাজিত তকমা ঘুচল চেলসির। চলতি প্রিমিয়র লিগের প্রথম ১২ ম্যাচে অপরাজিত ছিল লন্ডনের ক্লাবটি। শনিবার অ্যাওয়ে ম্যাচে টটেনহ্যাম হটস্পারের কাছে ১-৩ গোলে পরাজিত হয়ে অপরাজিত তকমা ঘুচল ব্লুজদের। ডেলে আলি, হ্যারি কেন, মিন সনের গোলে এদিন বিধ্বস্ত হল চেলসি। ব্লুজদের হয়ে এমকমাত্র গোল জিরুডের।
The post জুভেন্তাসের দ্রুততম ১০ রোনাল্ডো, অপরাজিত তকমা ঘুচল চেলসির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2KwQyRA
via IFTTT
Comments
Post a Comment