ফের ভারতে ‘এল-নিনো’, জ্বলবে গোটা দেশ
পুনে: প্রত্যেক বছর একটু একটু করে বাড়ছে গরম। বিশ্ব উষ্ণায়ণের শিকার ভারতও। এবার আরও আশঙ্কার কথা বললেন গবেষকরা। আগামী বছরের ফেব্রুয়ারিতে ধেয়ে আসবে এল নিনো। যার জেরে স্বাভাবিকের থেকে অনেক বেশি থাকবে তাপমাত্রা।
যদিও বিশেষজ্ঞরা জানাচ্ছেন এবিষয়ে ভবিষ্যৎবাণী করার সময় এখনও আসেনি। তবে এল নিনোর প্রভাব পড়তে পারে বর্ষার উপরেও। শরৎ বআসার আগে অবশ্য দুর্বল হয়ে পড়বে এল নিনো।
মৌসম ভবন সম্প্রতি এল নিনো ও লা নিনা নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করেছে। সেখানেই বলা হয়েছে এল নিনোর প্রভাব সবথেকে বেশি হবে আগামী বছরের ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে।
বিষুবরেখা বরাবর বানিজ্যিক বায়ু যখন উত্তর শান্ত সমুদ্রে গিয়ে দুর্বল হয়ে পড়ে অথবা পুর্বে চলতে থাকে তখন পেরুতে গরম বাতাসের উদয় হয় এবং উত্তর পেরুভিয়ান মরুভূমিতে বৃষ্টির সূত্রপাত ঘটায়। দক্ষিণ এবং ভারতীয় সমুদ্র থেকে উত্তর শান্ত সমুদ্রে উষ্ণ জলের বিস্তার ঘটে। এটি বৃষ্টির জল সঙ্গে নিয়ে চলে এবং দক্ষিণ শান্ত সমুদ্রে অনাবৃষ্টি আর সাধারণত শুষ্ক উত্তর শান্ত সমুদ্রে বৃষ্টিপাত ঘটায়।
‘এল নিনো’র উষ্ণ অপুষ্টিকর বিষুবীয় জলস্রোত ঠান্ডা পুষ্টিসমৃদ্ধ বিষুবীয় “হাবল্ট জলস্রোতের” সঙ্গে পরিবর্তন ঘটে। যখন এল নিনোর এসব অবস্থা সমুদ্রে কয়েক মাস যাবৎ বিরাজ করে, তখন অত্যধিক গরম সামুদ্রিক জলরাশি দেখা যায় এবং স্থানীয় মাছ ধরার ব্যবসার উপর বড় একটি প্রভাব দেখা দিতে পারে।
The post ফের ভারতে ‘এল-নিনো’, জ্বলবে গোটা দেশ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QmOMYQ
via IFTTT
Comments
Post a Comment