দীর্ঘমেয়াদি অপরাধের জন্য বার্সেলোনা তারকার শাস্তি

বার্সেলোনা: দীর্ঘ আট মাস ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে বেড়াচ্ছিলেন৷ অবশেষে ধরা পড়ে শাস্তির মুখে পড়তে হল বার্সেলোনার তারকা ফুটবলারকে৷ অনামী কেউ নন, স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে এমন দীর্ঘমেয়াদি অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন৷

আরও পড়ুন: বার্সেলোনার টানে প্রথমবার স্টেডিয়ামে লিটা

প্রশ্ন হল, ধারাবাহিকভাবে কী এমন অপরাধ করে যাচ্ছিলেন পিকে? তার জন্য কোন শাস্তির মুখেই বা পড়তে হল তারকা ফুটবলারকে? আসলে পিকে গত আট মাস ধরে গাড়ি চালাচ্ছিলেন বাতিল লাইসেন্স নিয়ে৷ তাঁর ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উর্তীন্ন হয়ে গিয়েছে এমনটা ভাবলে ভুল করা হবে৷ বরং একাধিকবার ট্র্যাফির আইন আমান্য করায় তাঁর লাইসেন্স বাতিল হয়েছিল আগেই৷

আরও পড়ুন: বিজয় উৎসবেই ইনিয়েস্তাকে বিদায় সংবর্ধনা বার্সেলোনার

বার্সেলোনার রাস্তায় ট্র্যাফিক পুলিশের রুটিন লাইসেন্স যাচাইয়ে ধরা পড়ে যান পিকে৷ ফলে আস পাঁচজন সাধারণ নাগরিকের মতোই পিকের বিরুদ্ধে ট্র্যাফিক আইনে অভিযোগ দায়ের করে পুলিশ৷ সোমবার বিচারকের সামনে হাজির হতে হয় পিকেকে৷ সেখানেই তাঁর শাস্তিবিধান হয়৷

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালের আগেই বার্সেলোনার মালিকানা হারাল স্পেন

বাতিল লাইসেন্সে গাড়ি চালানো প্রতিটা দিনের জন্য জরিমানা করা হয় পিকেকে৷ দিন পিছু ২০০ ইউরো, অর্থাৎ সব মিলিয়ে মোট ৫০ হাজার ইউরো জরিমানা গুনতে হয় বার্সা তারকাকে৷

The post দীর্ঘমেয়াদি অপরাধের জন্য বার্সেলোনা তারকার শাস্তি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2BAnHJm
via IFTTT

Comments