প্রদেশ কংগ্রেস সভাপতিকে গ্রেফতারের দাবি জানাল বিজেপি

ভোপাল: এক সপ্তাহ পরই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন৷ কিন্তু তার আগেই ফের বিতর্কে কংগ্রেস৷ মুসলিমদের ৯০ শতাংশ ভোট নিশ্চিত করার কথা বলে বিতর্ক তৈরি করেছেন কংগ্রেস নেতা কমল নাথ৷

বিতর্ক মাথাচাড়া দিতেই আসরে নামতে দেরি করেনি প্রধান প্রতিপক্ষ বিজেপি৷ সরাসরি কমল নাথের গ্রেফতারির দাবিতে সরব হয়েছে গেরুয়া শিবির৷

আরও পড়ুন: রাতের অন্ধকারে গরুপাচার করতে গিয়ে ধৃত ৭ বাংলাদেশী

কমল নাথের একটি ভিডিও ভাইরাল রয়েছে৷ যাতে তিনি বলছেন, ৯০ শতাংশ মুসলিম ভোট কংগ্রেসকে পেতেই হবে৷ না হলে বড় ক্ষতি হয়ে যাবে কংগ্রেসের৷’’ রাহুল গান্ধীর দলের এই নেতার বক্তব্যকে ‘হিংসায় প্ররোচনা দেওয়ার মতো’ মনে করছে বিজেপি৷ তাই তারা সরাসরি এ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন৷

যদিও মধ্যপ্রদেশ কংগ্রেস অবশ্য কমল নাথের পাশেই রয়েছে৷ এর মধ্যে তারা কোনও বিতর্ক দেখতে পাচ্ছে না৷ সেখানকার প্রদেশ কংগ্রেস সভাপতি মানুষকে ভোট দেওয়ার আবেদন করেছেন বলে দাবি করা হয়েছে কংগ্রেসের তরফে৷ একই সঙ্গে ওই ভিডিওকে বিকৃত করে চালানো যাচ্ছে৷

আরও পড়ুন: পদ্মাপারে ভোট: হাসিনাকে খুনের হুমকি দিয়ে বিএনপি নেতার জেল

প্রসঙ্গত, কয়েকদিন আগে কংগ্রেসের তরফে একটি ভিডিও ট্যুইট করা হয়৷ সেখানেও বিতর্কিত কথা শোনা গিয়েছিল কমল নাথের মুখে৷ তিনি বলেছিলেন, ‘‘ওরা (আরএসএস) প্ররোচনা দেবে৷ আমরা বিষয়টি পরে দেখে নেব৷ কিন্তু ভোট পর্যন্ত আপনাদের পুরোটা সহ্য করতে হবে৷’’

নতুন করে তৈরি হওয়া এই বিতর্ককে প্রচারের শেষ লগ্নে স্বাভাবিকভাবই উসকে দিতে চাইছে বিজেপি৷ তাতে ভোটে তাদের পক্ষে সমর্থন আরও বাড়তে পারে বলেই বিজেপির ধারণা৷

আরও পড়ুন: শহর নোংরা করলে এবার ১ লক্ষ পর্যন্ত জরিমানা

The post প্রদেশ কংগ্রেস সভাপতিকে গ্রেফতারের দাবি জানাল বিজেপি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2S92hZo
via IFTTT

Comments