শোভনের মতই পরকীয়াতে মজেছিলেন ওমর আবদুল্লা থেকে উত্তর প্রাক্তন মুখ্যমন্ত্রীও

শোভন-বৈশাখীর পরকীয়া নিয়ে এই মুহূর্তে উত্তাল বাংলার রাজনীতি৷ কলকাতার প্রাক্তন মেয়র এক মুহূর্তও ভাবেননি মেয়র এ মন্ত্রীত্ব পদ থেকে ইস্তফা দিতে৷ পাপরাজিৎদের দাবি মত শোভনের এই সর্বস্ব ত্যাগ আদপে তার প্রেমিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের জন্যই৷ কালবৈশাখীতেই উড়ে গিয়েছে শোভনবাবুর বিবাহিত জীবন৷ তবে ভারতীয় রাজনীতিতে কিন্তু শোভনই প্রথম নন যিনি বিবাহ বর্হিভূত সম্পর্কে জড়িয়ে সংবাদ শিরোনামে এসেছেন৷ তালিকা অনেকটাই লম্বা৷ কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা থেকে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন ডি তিওয়ারীর মত অনেকেই রয়েছেন সেই তালিকাতে৷

১৯৭৯ সালের ১০ মার্চ ব্রিটিশ যুক্তরাজ্যের এসেক্স-এর রচফোর্ডে জন্মগ্রহণ করেন ওমর আবদুল্লা, জম্মু ও কাশ্মীরের একাদশ ও কনিষ্ঠতম মুখ্যমন্ত্রী । তাঁর দাদু শেখ আবদুল্লা এবং বাবা ফারুখ আবদুল্লাও জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি ১৪ বছর বয়সী পায়েল নাথকে বিয়ে করেন। কিন্তু ২০১১ সালের সেপ্টেম্বর মাসে তাঁদের আলাদা হওয়ার কথা উনি স্বীকার করেন। পাপরাজিৎদের মতে এই বিবাহবিচ্ছেদের পেছনে ছিল টিভি সাংবাদিক নাদিয়া রাজদান৷ নাদিয়া-ওমরের প্রেম নিয়েও ওই সময় জো জল্পনা চলেছিল৷

আমাদের তালিকা দ্বিতীয় নামটি অবশ্যই কংগ্রেসের জনপ্রিয় এবং বিতর্কিত এমপি শশী থারুরের৷ থারুর ও তাঁর প্রয়াত স্ত্রী সুনন্দা পুষ্করের মধ্যেও একধরনের বিতর্কিত সম্পর্ক ছিল। যখন তাঁরা দুজন বিয়ের সিদ্ধান্ত নেন তখন দুজনেরই একবার বিবাহবিচ্ছেদ হয়েছিল। সুনন্দার সঙ্গে সম্পর্কে থাকাকালীন পাকিস্তানী সাংবাদিক মেহর তারার দাবি করেন থারুরের সঙ্গে তার সম্পর্ক রয়েছে৷ যদিও শশী ও সুনন্দা দুজনেই অস্বীকার করেন এই সম্পর্কের কথা। কিন্তু কিছুদিন পরই রহস্যজনকভাবে এক হোটেলরুম থেকে সুনন্দা পুষ্করের মৃতদেহ পাওয়া যায়। আজও যার কোন কূলকিনারা পাওয়া যায়নি।

এই তালিকাতে সবচেয়ে রঙিন এবং বহুলচর্চিত নামটি হল উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ দত্ত তিওয়ারীর৷ যাদের প্রেমের পরিনতি ডিএনএ টেস্ট অবধি গড়িয়ে ছিল৷ বিবাহিত অবস্থাতেই জনতা পার্টি সরকারের মন্ত্রী উজ্জ্বলা শর্মার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন৷ তাদের এক ছেলেও হয়। প্রথম থেকেই এই সম্পর্কের কথা অস্বীকার করতেন এন ডি তিওয়ারী৷ পরে বিষয়টি কোর্ট অবধি গড়ায়৷ কোর্টের রায়ে ডিএন এ টেস্টের মাধ্যমে জানা যায় উজ্জ্বলার ছেলে রোহিত আসলেই এন ডি তিওয়ারীর ছেলে৷

টানা ৪০ বছর ধরে প্রত্যাখ্যান করার পর এন ডি তিওয়ারী অবশেষে ৮৮ বছর বয়সী উজ্জ্বলাকে বিয়ে করেন। অবশ্য তাঁদের ছেলে রোহিত শেখরকে নিজের পিতৃপরিচয় স্থাপন করার জন্য অনেক লড়াই করতে হয়েছিল।

প্রাক্তন সমাজবাদী পার্টি নেতা অমর সিংও একবার প্রেম জনিত বিতর্কে জড়িয়ে পড়েন৷ তখন বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে তাঁর টেলিফোনে কথোপকথনের রেকর্ডিং ছড়িয়ে পড়ে।

অনুলিখন শেখর দুবে

The post শোভনের মতই পরকীয়াতে মজেছিলেন ওমর আবদুল্লা থেকে উত্তর প্রাক্তন মুখ্যমন্ত্রীও appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2AkRBPP
via IFTTT

Comments