গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের ধরতে ভিন্ন রাজ্যে পাড়ি তদন্তকারিদের
স্টাফ রিপোর্টার, কলকাতা: কিড স্ট্রিট গণধর্ষণ কাণ্ডে এখনও অধরা দুই অভিুক্ত৷ তাদের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে কলকাতা পুলিশ৷ তদন্তকারীদের অনুমান অন্য রাজ্যে পালিয়ে এই অভিুক্তরা গা ঢাকা দিয়েছে৷ এখনও পর্যন্ত এই ঘটনায় মোট চার জনকে গ্রেফতার করেছে তদন্তকারীরা৷ ধৃত মহিলার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে৷ ফোনের খুঁটিনাটি তথ্য খতিয়ে দেখছেন পুলিশ কর্তারা৷
আরও পড়ুন: লঙ্গরখানার লাইন থেকে ‘বিজনেসম্যান অফ দ্য ইয়ার’
এদিন গোপন জবানবন্দী দিতে আলিপুর আদালতে যান নির্যাতিতা৷ সেখানেই তিনি অসুস্থ বোধ করেন৷ তাকে ভরতি করা হয় চিত্তরঞ্জন হাসপাতালে৷
তিলজলা থানায় এক তরুণী লিখিত অভিযোগ করেন, তপসিয়ার এক মহিলা তাকে বিউটি পার্লারে কাজ দেওয়ার প্রলোভন দেখান৷ ওই মহিলার সঙ্গে তিনি পার্ক স্ট্রিট থানা এলাকার কিড স্ট্রিটে যান৷ সেই রাতে কয়েকজন যুবক জোড় করে তাকে গণধর্ষণ করে৷
আরও পড়ুন: রাজ্যে শিক্ষকপদে প্রচুর নিয়োগ, শেষ তারিখ এখনই জেনে নিন
সেই পাশবিক অত্যাচার দুই মহিলা ক্যামেরা বন্দী করে বলেও অভিযোগ৷ অভিযোগকারী তরুণী পার্ক স্ট্রিট থানায় বিষয়টি জানানোর কথা বললে, তাকে ভয় দেখানো হয়৷ ধর্ষণের ভিডিওটি দেখিয়ে বলা হয়, পুলিশকে জানালে ওই ভিডিওটি ভাইরাল করে দেওয়া হবে৷
অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই পুলিশ তল্লাশি শুরু করে৷ গ্রেফতার করা হয়, মহিলাসহ চারজনকে৷ রবিবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে বিচারক তাদেরকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন৷ এদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ অভিযুক্ত বাকি আরও দু’জনের খোঁজ চালাচ্ছে৷ এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে৷
আরও পড়ুন: পদ্মাপারে ভোট: দুটি কেন্দ্রে হাসিনা, মাশরাফি প্রার্থী হতেই উচ্ছ্বাস
এর আগেও দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা এক মহিলাকে শহরে গণধষর্ণের অভিযোগ উঠেছিল৷ রাতে নির্যাতিতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে তার বোনের ছেলেকে দেখে রাত ১২টা নাগাদ পার্কসার্কাস স্টেশনে আসেন৷ শৌচকর্ম করার জন্য স্যার গুরুদাস হল্ট স্টেশনের দিকে যান৷ তখনই তাঁকে রেললাইনে গণধষর্ণ করা হয় বলে অভিযোগ৷ তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে দুষ্কৃতিরা পালিয়ে যায়৷
The post গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের ধরতে ভিন্ন রাজ্যে পাড়ি তদন্তকারিদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FCG4By
via IFTTT
Comments
Post a Comment