নোটবাতিল: কৃষকদের অবস্থা শোচনীয় জানাল মোদী সরকার
নয়াদিল্লি: বিজেপি নেতৃত্ব বার বার দাবি করেন নোট বাতিল দেশের জন্য মঙ্গলজনক৷ খোদ প্রধানমন্ত্রীও একে ঐতিহাসিক পদক্ষেপ আখ্যা দিয়েছেন৷

কিন্তু কৃষি মন্ত্রকের রিপোর্ট বলছে অন্য কথা৷ তাতে বলা হয়েছে, নোট বাতিলের কারণে দেশের কৃষক সমাজে ক্ষতির মুখে পড়েছেন৷ লোকসভা নির্বাচনের আগে নোট বাতিল ইস্যুতে এভাবে কেন্দ্রীয় সরকার পিছু হটা নিয়ে রাজনৈতিক মহল সরগরম হতে শুরু করেছে৷

জাতীয় স্তরের সংবাদ মাধ্যম আজ তক জানাচ্ছে, নোট বাতিল ইস্যুতে বিরোধীরা বারে বারে সরব হয়েছেন৷ এবার কৃষি মন্ত্রকের রিপোর্ট ঘিরে তাদের আক্রমণ আরও তীব্র হতে চলেছে৷ লোকসভা ভোটের আগে সেটা বড় ধাক্কা বিজেপির কাছে৷

জানা গিয়েছে, অর্থ মন্ত্রক সংক্রান্ত স্থায়ী কমিটির একটি বৈঠকে কৃষি মন্ত্রক মেনে নিয়েছে, দেশে নোটবাতিলের পর কৃষকদের কোনও লাভ হয়নি৷ লক্ষাধিক কৃষক চাষের জন্য বীজ সহ অন্যান্য সামগ্রী কিনতে গিয়ে প্রবল সমস্যায় পড়েছেন৷ এর ফলে দেশের কৃষিক্ষেত্র ও তার সঙ্গে জড়িয়ে থাকা বহু মানুষের জীবনে বড়সড় ধাক্কা লেগেছে৷ বৈঠকে কৃষি মন্ত্রকের তরফে এরকমই রিপোর্ট সংসদীয় কমিটির কাছে তুলে ধরা হয়েছে৷
The post নোটবাতিল: কৃষকদের অবস্থা শোচনীয় জানাল মোদী সরকার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2BmKHvg
via IFTTT
Comments
Post a Comment