অস্ট্রেলিয়ায় প্রথম সিরিজ জয়ের স্বাদ পেতে মরিয়া ভারত
ব্রিসবেন: সম্প্রতি মাঠ ও মাঠের বাইরে সময়টা ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়ার৷ এই সময়ে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে তিন ফর্ম্যাটে সিরিজ খেলতে নামছে অজিবাহিনী৷ বুধবার গাব্বায় টি-২০ ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করতে চলেছে কোহলি অ্যান্ড কোং৷ তবে টিম ইন্ডিয়ার লক্ষ্য অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়৷ স্বাধীনতার ৭১ বছরেও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতেনি ভারত৷

অস্ট্রেলিয়া সফরে এবার ছাপ রাখতে মহিলা বিরাট-রোহিতরা৷ তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু আগে রোহিত শর্মার গলায় আত্মবিশ্বাসের সুর৷ সীমিত ওভারের ফর্ম্যাটে বিরাটের ডেপুটি বলেন, ‘অস্ট্রেলিয়া এমন একটা জায়গা, যেখানে ছাপ রাখতে চাই৷ শেষবার আমরা এখানে দু’টি টেস্ট হারলেও একটি ড্র করেছিলাম৷ বেশ কয়েকটি ম্যাচে আমরা হাড্ডাহাড্ডি লড়াই করেছিলাম৷’
১৯৪৭ সাল থেকে অস্ট্রেলিয়ার মাটিতে ১১টি টেস্ট সিরিজ খেলেছে ভারত৷ তিনটি ড্র এবং আটটিতে হেরেছে টিম ইন্ডিয়া৷ তিন ম্যাচের টি-২০ সিরিজের পরই চার টেস্টের সিরিজ খেলবে বিরাটরা৷ সিরিজের প্রথম টেস্ট ৬ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে৷ এখানে অবশ্য ১৯৮৮ থেকে কোনও টেস্ট হারেনি অস্ট্রেলিয়া৷ অ্যাডিলেড ছাড়াও সিরিজের বাকি তিনটি টেস্ট হবে পারথ, মেলবোর্ন ও সিডনিতে৷

তবে পারথ ও ব্রিসবেনে টেস্ট খেলাটা যথেষ্ট চ্যালেঞ্জিং বলে মনে করেন রোহিত৷ তিনি বলেন,‘পারথ অথবা ব্রিসবেনে আমাদের খেলতেই হয়৷ এবার আমরা খেলবে পারথে৷ এই দু’টি ভেন্যুতে টেস্ট খেলাটা অত্যন্ত চ্যালেঞ্জিং৷ অস্ট্রেলিয়ার লম্বা পেসাররা এখানে অতিরিক্ত বাউন্সের সুবিধা পাবে৷ কারণ ভারতীয় ব্যাটসম্যানরা সেই তুলনায় লম্বা নয়৷ সুতারং এখানে টেস্ট খেলাটা আমাদের কাছে মোটেই সহজ হয় না৷ তবে এবার আমরা ভালো কিছু করতে মুখিয়ে রয়েছি৷’

চলতি বছরে ভারত দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ হারলেও আইসিসি-র টেস্ট ব়্যাংকিংয়ে এখনও এক নম্বর জায়গাটা ধরে রেখেছে কোহলি অ্যান্ড কোং৷ অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতলে ইতিহাস গড়বে ভারত৷
The post অস্ট্রেলিয়ায় প্রথম সিরিজ জয়ের স্বাদ পেতে মরিয়া ভারত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2DwYe51
via IFTTT
Comments
Post a Comment