কারখানায় বিধ্বংসী আগুনে পুড়ে মৃত চার

নয়াদিল্লি: ভয়াবহ আগুনের কবলে রাজধানী দিল্লি৷ সোমবার দিল্লির করোল বাগ এলাকার একটি কারখানা চলে যায় আগুনের গ্রাসে৷ অন্তত চারজন সেই আগুনে ঝলছে মারা গিয়েছে৷ একজনের আহত হওয়ার খবর মিলেছে৷ তাকে স্থানীয় হাসাপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷

আরও পড়ুন: ভুঁড়িওয়ালা পুলিশ চলবে না, ফিট হওয়ার দাওয়াই মুখ্যমন্ত্রীর

খবর পাওয়া মাত্র সেখানে ছুটে যায় দুটি দমকলের ইঞ্জিন৷ প্রায় আধ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে৷ এখন অবধি আগুন লাগার কারণ স্পষ্ট নয়৷ দমকল জানিয়েছে, এদিন ১২টা ২৩মিনিট নাগাদ কারখানায় আগুন লাগে৷ এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে৷ কী থেকে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে৷

এদিকে আগুনে পুড়ে মৃতদের নাম পরিচয় জানা গিয়েছে৷ মৃতদের মধ্যে দুই মহিলাও রয়েছে৷ তাদের নাম, আরতি(২০), আশা(৪০), বগন প্রসাদ (৫৫) ও আর এম নরেশ(৪০)৷

আরও পড়ুন: “মোদী-অমিত শাহকে ভয় পাবেন না”, মুখ্যমন্ত্রীকে বার্তা সেনার

চলতি সপ্তাহে দিল্লির একাধিক জায়গায় আগুন লাগার ঘটনা ঘটেছে৷ প্রথমে বাওনা শিল্পাঞ্চল এলাকার একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে৷ পরে বাবা খড়ক সিং মার্গের একটি রেস্টুরেন্টে আগুন লাগে৷

The post কারখানায় বিধ্বংসী আগুনে পুড়ে মৃত চার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QbCFgO
via IFTTT

Comments