পদত্যাগ শোভনের, নজির গড়ে মেয়র হচ্ছেন ববি
কলকাতা: জল্পনা মোটামুটিভাবে শেষ। মেয়র পদে বসছেন ফিরহাদ হাকিম। এখনও পর্যন্ত ঘোষণা না হলেও, এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরেই ফিরহাদের নাম ঘোষণা করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আলিপুরে উত্তীর্ণ-তে বৈঠক হওয়ার কথা। সেখানেই নাম ঘোষণা হবে বলে সূত্রের খবর।
ফিরহাদ হাকিম মেয়র হচ্ছেন ও ডেপুটি মেয়র অতীন ঘোষ। এই দুটি নামই আপাতত ঠিক হয়েছে।
ফিরহাদ হাকিম মেয়র হলে একটি নজির গড়বে কলকাতা পুরসভা। স্বাধীনতার পর তিনিই হবেন প্রথম সংখ্যালঘু মেয়র। কার্যত একটা ইতিহাস গড়বেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, মেয়র পদত্যাগ করার পর দমকল ও আবাসনমন্ত্রীর দায়িত্ব আগেই দেওয়া হয়েছে পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমকে।
নতুন মেয়র হিসেবে অবশ্য ববির নাম আগেই উঠে আসছিল। বাদ যাচ্ছিল না অরূপ বিশ্বাসের নামও। এই দু’জনেই এখন মুখ্যমন্ত্রীর বেশ আস্থাভাজন বলে ঘনিষ্ঠ মহলের খবর।
তবে, বর্তমান আইন অনুযায়ী কাউন্সিলর না হলে মেয়র হওয়া যায় না৷ সূত্রের খবর, এই সংক্রান্ত বিল পেশ করা হবে আইন সংশোধনের জন্য৷ মেয়র পদে বসার ৬ মাসের মধ্যে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করা হবে৷
The post পদত্যাগ শোভনের, নজির গড়ে মেয়র হচ্ছেন ববি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2zgCqaP
via IFTTT
Comments
Post a Comment