২৬ ডিসেম্বর ধর্মতলায় থাকবেন কানহাইয়া কুমার

কলকাতা: দলকে চাঙ্গা করতে সিপিআইয়ের তুরুপের তাস এখন কানহাইয়া কুমারই ৷ আগামী ২৬ ডিসেম্বর দলের ৯৪তম প্রতিষ্ঠা দিবসে ধর্মতলার যে সমাবেশের আয়োজন করা হয়েছে সেখানে হাজির থাকবেন জেএনইউয়ের এই প্রাক্তন ছাত্র নেতা।

দু’দিনব্যাপী সিপিআইয়ের রাজ্য সম্মেলনে বিজেপির পাশাপাশি তৃণমূলেরও বিরোধিতার করা হবে৷ ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে তৃণমূলের ব্রিগেড সমাবেশে যোগ দেওয়ার আমন্ত্রণ আসলেও তা ফিরিয়ে দিয়েছে সিপিআইয়ের রাজ্য নেতৃত্ব। পাশাপাশি আর্থিক সঙ্কটে বন্ধ হয়ে যাওয়া দলের দৈনিকটিকে এবার ট্যাবলয়েড আকারে সাপ্তাহিক হিসেবে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে এই বাম দলটি।

বামফ্রন্টের পরাজয়ের ফলে এরাজ্যে অন্যান্য বাম দলের মতোই ক্রমশ রাজনৈতিক দলের গুরুত্ব হারাচ্ছে সিপিআই । বাকী দেশেও দলীয় সংগঠনের অবস্থা তেমন আহামরি নয়৷ সেক্ষেত্রে বলা চলে কানহাইয়া কুমারই যেন হয়ে উঠছেন এই দলের শিবরাত্রির সলতে৷ দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হিন্দুত্ব বিরোধী আন্দোলনের মুখ হয়ে ওঠা সিপিআইয়ের ছাত্র সংগঠন এআইএসএফের এই নেতাটির জনপ্রিয়তা গোটা দেশেই ছড়িয়ে পড়ে। যা শুধু দলের অন্দরে নয়, তরুণ প্রজন্মের মধ্যে বিশেষত বাম মহলে তাঁর কদর বেড়েছে৷। এহেন পরিস্থিতিতে কানহাইয়া কুমারকেই রাজ্যে আনতে চলেছে সিপিআই।

The post ২৬ ডিসেম্বর ধর্মতলায় থাকবেন কানহাইয়া কুমার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2r2pUak
via IFTTT

Comments