সইফিনার ছেলের আদলে তৈরি ‘তৈমুর ডল’ দেদার বিক্রি হচ্ছে এখানে
মুম্বই: বি-টাউনের কিউটি পাই তৈমুর আবারও শিরোনামে৷ সব সময়ই লাইম লাইটে সে৷ তবে, এবার কোন ছবির জন্য নয়৷ সম্প্রতি, কেরলের একটি টয় শপে এক বিশেষ ধরণের পুতুল দেখা গিয়েছে৷ যেটি দেখতে হুবহু এই স্টার কিডের মতন৷ পরিচিতি পেয়েছে ‘তৈমুর ডল’-এর৷ বিষয়টি ট্যুইটারে মাধ্যমে সামনে আসে৷ আর, সেখান থেকেই আবারও সংবাদ শিরোনামে এই স্টার কিড৷

কিউটি পাইয়ের কিউটনেসে মজেছে গোটা দেশ৷ যার প্রমাণ মিলেছে বহুবার৷ এবার সেই সব তৈমুর ফ্যানেদের জন্য উপহার সাজালো কেরলের এই টয় শপটি৷

জন্মের পর থেকেই স্টার কিড স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ তবে তার নাম নিয়ে বির্তক কম হয়নি৷ কিন্তু, সব বিতর্কই চাপা পড়েছে তার স্যুইটনেসে৷ সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছে ছো্ট্ট তৈমুর৷ বিশ্ব জুড়ে তার ফ্যানের সংখ্যা কোন নামিদামি স্টারের থেকে কম নয়৷

আগামী ২০ ডিসেম্বর দু’য়ে পা দেবে সইফ-করিনার ছেলে তৈমুর৷ যার তোড়জোড় শুরু করে দিয়েছে নবাব পরিবার৷ গত বছরে সেলিব্রেশন ছিল পরিবারকেন্দ্রিক৷ মাত্র পরিবারের কয়েক জনকে নিয়েই চুপিসারে সারা হয়েছিল সেলিব্রেশন৷

তবে, সে খবর লুকোনো যায়নি সংবাদ মাধ্যম থেকে৷ বার বার সামনে এসেছিল জন্মদিনের ছবি৷ কিন্তু, এবারের পরিকল্পনা কী? কোথায় হবে সেই সেলিব্রেশন? এখনও সে বিষয়ে মুখ খোলেনি পতৌদি পরিবার৷
The post সইফিনার ছেলের আদলে তৈরি ‘তৈমুর ডল’ দেদার বিক্রি হচ্ছে এখানে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2DMIknX
via IFTTT
Comments
Post a Comment