ফ্রান্সকে হটিয়ে নেশনস কাপের শেষ চারে নেদারল্যান্ডস
গেলসেনকির্চেন: গত ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে পরের রাউন্ডে যাওয়ার বিষয়ে এক পা এগিয়েই রেখেছিল তারা। সোমবার গ্রুপ পর্বের ম্যাচে জার্মানির বিরুদ্ধে ড্র করলেই নিশ্চিত ছিল সেমিফাইনাল। আর গুরুত্বপূর্ণ ম্যাচে জার্মানির ঘরের মাঠে জার্মানিকে রুখে দিয়ে উয়েফা নেশনস কাপের শেষ চার পাকা করল নেদারল্যান্ডস। সেইসঙ্গে নেশনস কাপ থেকে বিদায় নিশ্চিত জল ফ্রান্সের।
এদিন ম্যাচের প্রথমার্ধে দু’গোলে পিছিয়ে পড়া ডাচদের কাছে সেমিফাইনাল খানিক দূর অস্তই মনে হচ্ছিল। তবে ২০১৬ ইউরো, ২০১৮ ফুটবল বিশ্বকাপে যোগ্যতাঅর্জন করতে না পারা নেদারল্যান্ডস বদ্ধপরিকর ছিল উয়েফা নেশনস লিগে ভাল ফল করার বিষয়ে। সেই তাগিদ থেকেই ম্যাচে শেষদিকে জোড়া গোল পর্তুগাল, ইংল্যান্ড এবং সুইজারল্যান্ডের সঙ্গে নেদারল্যান্ডসকে পৌঁছে দিল সেমিফাইনালে।
আরও পড়ুন: বেলজিয়ামকে ছিটকে শেষ চারে সুইজারল্যান্ড

কেবল ড্রয়েই গ্রুপ শীর্ষ নিশ্চিত হলেও রোনাল্ড কোয়েম্যানের ছেলেরা জয়ের লক্ষ্যেই মাঠে নামে এদিন। তবে ডাচদের সেই আশায় প্রাথমিক ধাক্কা দেন টিমো ওয়ের্নার। সার্জ ন্যাবরির ফ্লিক ধরে বক্সের অনেকটা বাইরে থেকে দুরন্ত প্লেসিংয়ে ডাচ গোলকিপারকে পরাস্ত করেন তিনি। নেদারল্যান্ডসের চিন্তা বাড়িয়ে ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বসেন লেরয় সেন। প্রথমার্ধে দু’গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরা রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় নেদারল্যান্ডসের সামনে।
আরও পড়ুন: দুই মহাতারকাকে হারিয়ে তারকা হয়ে উঠলেন জেভারেভ

দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ জার্মানির পায়ে থাকলেও তৃতীয় গোল আর তুলে নিতে পারেনি তারা। গোলের খুব কাছে পৌঁছে গিয়েও গোলমুখ খুলতে ব্যর্থ হন জার্মান ফুটবলাররা। ফাইনাল কোয়ার্টারে এসে ম্যাচের পটপরিবর্তন। বিপক্ষের ব্যর্থতার সুযোগ নিয়ে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে ডাচরা। ৮৫ এবং ৮৯ মিনিটে জোড়া গোল করে দলকে ম্যাচে সমতায় ফিরিয়ে আনেন কুইন্সি প্রমেস এবং ভ্যান ডিক। জোড়া গোলেই সমতায় ফেরার পাশাপাশি সেমিফাইনাল নিশ্চিত হয় কোয়েম্যানের ছেলেদের। পর্তুগালে আগামী মাসে শেষ চারের লড়াইয়ে মুখোমুখি হবে তারা।
The post ফ্রান্সকে হটিয়ে নেশনস কাপের শেষ চারে নেদারল্যান্ডস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2DPEfiV
via IFTTT
Comments
Post a Comment