২০ বছর ধরে শহিদ জওয়ানদের পরিবার চিঠি পায় তাঁর….
সুরাত: মুঠো ভরতি স্মৃতি পাঠান তিনি৷ অতীতের গল্পকে তাঁর লেখায় তুলে আনেন অনায়াসে৷ আর সেই লেখা এগিয়ে চলার আর বাঁচার রসদ জোগায় স্বজন হারানো পরিবারগুলোকে৷ কুড়ি বছরেরও বেশি সময় ধরে দেশের শহিদ জওয়ানদের পরিবারকে চিঠি পাঠান জিতেন্দ্র সিং গুর্জর৷ পেশায় একটি বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষী এই জিতেন্দ্র রাজস্থানের ভরতপুর জেলার বাসিন্দা৷
তবে নেশায় আর পাঁচটা সাধারণ লোকের থেকে অনেকটাই আলাদা৷ তাঁর প্রতিটি চিঠিতে খুব যত্ন করে ভারতের জাতীয় পতাকা আঁকেন তিনি৷ চিঠির শুরু হয় সত্যমেব জয়তে সম্বোধন দিয়ে৷ ১৯৯৯ সালে কারগিল যুদ্ধের শহিদদের পরিবারকে চিঠি লেখেন তিনি৷ লেখেন সেই সব শহিদদের বীরগাঁতার কথা৷ লেখেন তাঁদের সম্পর্কে নানা অজানা তথ্য৷ যা উদ্বুদ্ধ করে পরিবার পরিজনদের৷ বাঁচতে সাহায্য করে৷ প্রিয়জনকে হারানোর ব্যথা কিছুটা হলেও ভুলিয়ে দেয়৷
আরও পড়ুন : গুলির নিশানায় সংবাদমাধ্যম ছিল না, চিঠি দিয়ে দাবি মাওবাদীদের
জিতেন্দ্র বলেন তাঁর গ্রামের অনেক বাসিন্দা কারগিল যুদ্ধের শহিদ৷ সেই সব পরিবার জওয়ানদের স্মৃতি আঁকড়েই বেঁচে রয়েছে৷ তাঁদের সেই স্মৃতির সম্ভারকে আরও সমৃদ্ধ করেন তিনি৷ কিন্তু কোথা থেকে পান সেই সব চলে যাওয়া শহিদ সম্পর্কে তথ্য? জিতেন্দ্র বলেন নানা সংবাদ পত্র, পত্রিকা থেকে তথ্য সংগ্রহ করেন তিনি৷ সেই সব তথ্যকেই গুছিয়ে সাজিয়ে পেশ করেন চিঠিতে৷ শুধু চিঠি লেখাই নয়, সেই সব পরিবারের সঙ্গে দেখাও করেছেন তিনি৷ প্রায় ৩০-৪০টি পরিবারে আপনজনের সম্মান পেয়েছেন তিনি৷ সেই সব বাড়িতে শহিদ স্মারকের থেকে মাটি সংগ্রহ করেও নিয়ে এসেছেন নিজের বাড়িতে৷
আরও পড়ুন : বিজেপি নেতা খুন: পরিস্থিতি সামলাতে সেনা নামল কাশ্মীরে
৩৭ বছরের জিতেন্দ্র বাঁচিয়ে রেখেছেন এতগুলো পরিবারকে৷ স্মৃতির উপহার দিয়ে৷ তাঁর লেখা পোস্ট কার্ডের আশায় বসে থাকেন স্বজন হারানো পরিবার৷ কারণ তাঁর চিঠিতে সেই চেনা গন্ধ যেন লেগে থাকে৷
The post ২০ বছর ধরে শহিদ জওয়ানদের পরিবার চিঠি পায় তাঁর…. appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Q9bFeB
via IFTTT
Comments
Post a Comment