ঘরের মাঠে গরিমা ফেরানোই লক্ষ্য ভারতের
ভুবনেশ্বর: ১৯৭৫ প্রথম এবং শেষবারের জন্য মালয়েশিয়ার মাটিতে উড়েছিল বিজয়কেতন। এরপর কেটে গিয়েছে ৪৩ বছর। দ্বিতীয়বারের জন্য হকিতে বিশ্বসেরা হয়ে উঠতে পারেনি ভারত। আগামী শুক্রবার তৃতীয়বারের জন্য ঘরের মাঠে বিশ্বকাপ অভিযান শুরু করছে ‘মেন ইন ব্লু’। ঘরের মাঠে আগের দুটি বিশ্বকাপে ফল তেমন আশানরূপ নয়। তবে এবার পাশা পাল্টে হৃত গরিমা পুনরুদ্ধারের লক্ষ্যে কোচ হরেন্দ্র সিং অ্যান্ড কোম্পানি।
আরও পড়ুন: অবশেষে বিশ্বকাপের স্বাদ পেতে চলেছেন ভারতীয় তারকা
ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এশিয়াডে হতাশাজনক পারফরম্যান্সের পর ভারতীয় শিবিয়ে সাময়িক ‘পেন রিলিফ’ এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপে সোনা জয়। সেই সাফল্যকে পাথেয় করেই ফের বিশ্বসেরা হওয়ার লক্ষ্যে ঝাঁপাচ্ছে মনপ্রীত ব্রিগেড। সঙ্গে টনিক হিসেবে কাজ করছে বছর দুয়েক আগে হরেন্দ্র সিংয়ের হাত ধরে জুনিয়র দলের বিশ্বজয়ের পরিসংখ্যান।
আরও পড়ুন: জুভেন্তাসের দ্রুততম ১০ রোনাল্ডো, অপরাজিত তকমা ঘুচল চেলসির

চ্যাম্পিয়নস ট্রফি এবং হকি ওয়ার্ল্ড লিগে যথাক্রমে রুপো এবং ব্রোঞ্জ জয় র্যাংকিংয়ে অবস্থান উন্নত করেছে ভারতের। জার্মানি, স্পেনের মত দলকে পিছনে ফেলে এই মুহূর্তে পাঁচ নম্বরে অবস্থান করছে মনপ্রীত ব্রিগেড। তাই জাকার্তায় এশিয়ান গেমসে সোনা জিততে না পারলেও সাম্প্রতিক সময়ে দলের সামগ্রিক পারফরম্যান্সে আশা দেখছেন অনুরাগীরা। পাশাপাশি ঘরের মাঠে প্রবল জনসমর্থন বিশ্বকাপে ‘ব্যাক-বোন’ হতে পারে ভারতীয় দলের।
আরও পড়ুন: ‘গোলকানা’ তকমা ঘুচিয়ে যুবভারতীতে বাগান বধের নায়ক প্লাজা

উড়িষ্যার মত রাজ্য এর আগে ভারতীয় হকিকে দিয়েছে দিলীপ তিরকের মত প্রাক্তন দলনায়ক। তবে হৃত গৌরব পুনরুদ্ধারের লক্ষ্যে দলের ব্যাটন এবার পঞ্জাব তনয় মনপ্রীত সিংয়ের হাতে। বিশ্বকাপ শুরুর প্রাক্কালে তাঁর মত, ‘চ্যাম্পিয়নের লক্ষ্য নিয়ে নামলেও এশিয়াডে আমাদের পারফরম্যান্স হতাশ করেছিল সকলকেই। তবে সেই ঘটনা এখন অতীত। আমরা এবার সামনের দিকে তাকাতে চাই। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জয় আমাদের হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে। বিশ্বকাপের জন্য আমরা প্রস্তুত।’
The post ঘরের মাঠে গরিমা ফেরানোই লক্ষ্য ভারতের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2P2jamr
via IFTTT
Comments
Post a Comment