হাসপাতালে ভর্তি অপর্ণা সেন কেমন আছেন জানুন
স্টাফ রিপোর্টার, কলকাতা: পুরনো চোটের কারণেই হাসপাতালে ভর্তি অপর্ণা সেন৷ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়৷ তবে বর্তমানে তাঁর অবস্থা অনেকটাই স্থিতিশীল বলে জানা যায়৷

জানা যায়, ঘরে বাইরে আজ ছবির শ্যুটিং চলাকালীন পড়ে গিয়ে পায়ে চোট পান তিনি৷

দিল্লিতে চিকিৎসাও হয়েছিল তাঁর৷ কিন্তু সেই চোটের ব্যথাতেই ফের একবার কাবু হলেন অভিনেত্রী৷ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে৷

তবে বর্তমানে অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেনের অবস্থা স্থিতিশীল৷
The post হাসপাতালে ভর্তি অপর্ণা সেন কেমন আছেন জানুন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Kisqly
via IFTTT
Comments
Post a Comment