চতুর্থবারের জন্য বিশ্বকাপ জয় অস্ট্রেলিয়ার, ফাইনালের নায়িকা ২১ এর তন্বী
অ্যান্টিগা: এক এক করে চারবার৷ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চতুর্থবারের জন্য বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া৷ সেই জয়ে নায়িকা একুশের তন্বী৷ বাইশ গজে নায়ক অনেক দেখেছেন৷ এবার চিনে নিন ক্রিকেট দুনিয়ার নতুন এই নায়িকাকে৷
বয়স মাত্র ২১৷ কেরিয়ারের প্রথম বিশ্বকাপ, সেই সঙ্গে প্রথম বিশ্বকাপ ফাইনাল৷ এই বয়সে স্নায়ুর চাপ ধরে রেখে বিপক্ষের ব্যাটিংয়ে ভাঙন ধরানো সোজা কথা নয়, সেটাও ফাইনালের মতো উত্তেজক মঞ্চে৷ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে সেই কাজটাই করে দেখালেন ২১ এর অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার৷ শুধু বোলিং কেন, ব্যাটিংয়েও নজর কাড়লেন অ্যাশলে৷
তাঁর স্পিনে কুতোকাত হয়ে নির্ধারিত ২০ ওভারের আগেই ১০৫ শেষ ইংল্যান্ড৷ ব্রিটিশ সাম্রাজ্যে ভাঙন ধরিয়ে অ্যাশলে একাই তুলে নিলেন ৩ উইকেট৷ খরচ মাত্র ২২ রান৷ ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ড্যানিয়েল ওয়াট৷ অধিনায়ক হেইদার নাইট ২৫ ছাড়া কেউই বলার মতো রান পাননি৷
Australia – @WorldT20 CHAMPIONS! ????
Here's how @SouthernStars did it!
Match report
https://t.co/jqcaRubLLk#AUSvENG #WT20 #WatchThis pic.twitter.com/djrIPSBnT7
— ICC (@ICC) November 25, 2018
ফাইনালে সহজতম ১০৬ রানে টার্গেট পেয়ে বাকি কাজটা করে দেন অজি ব্যাটাররা৷ সেখানেও ব্যাট হাতে ছাপ রেখে গেলেন গার্ডনার৷ ব্যাট হাতে ২৬ বলে ৩৩ রানের দুরন্ত ইনিংস খেলে ৮ উইকেটে(২৯ বল বাকি থাকতে) ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন গার্ডনার৷ তাঁর ইনিংস সাজানো ছিল ১টি চার ও ৩টি ছয় দিয়ে৷ অলরাউন্ড পারফর্ম্যান্সের জন্য ম্যাচের সেরা হয়েছেন গার্ডনার৷ ২০১৪ পর ফের টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফির দখল নিল অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল৷
আরও পড়ুন- মেরির সোনার পর ব্রোঞ্জ আনলেন দীপা

THE TROPHY IS OURS!!
A magnificent display against England sees Australia win the 2018 World T20! ????????????????#WT20 #AUSvENG pic.twitter.com/zHXGmOnGNM
— Australian Women's Cricket Team ???? (@SouthernStars) November 25, 2018
"Lucky I brought my golf bag!" ????
After four Player of the Match awards, there is absolutely no surprise that Alyssa Healy is your 2018 World T20 Player of the Tournament!#WT20 pic.twitter.com/3yrwjzRpdP
— Australian Women's Cricket Team ???? (@SouthernStars) November 25, 2018
আরও পড়ুন- বাক্যালাপে মাহি-জিভার পার্টনারশিপ ভাইরাল
The post চতুর্থবারের জন্য বিশ্বকাপ জয় অস্ট্রেলিয়ার, ফাইনালের নায়িকা ২১ এর তন্বী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2TNyKpI
via IFTTT
Comments
Post a Comment