গাব্বায় টসে জিতে বোলিং করছে বিরাটবাহিনী

ব্রিসবেন: গাব্বায় প্রথম টি-টোয়েন্টির মধ্যে দিয়ে ঢাকে কাঠি পড়ে গেল ভারত-অস্ট্রেলিয়া সিরিজের। আর ব্রিসবেনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসভাগ্য সঙ্গ দিল বিরাটের। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক। গাব্বার সবুজ পিচে ব্যাটসম্যানদের জন্য বড় রানের ইঙ্গিত থাকলেও টসে জিতে অ্যারন ফিঞ্চ অ্যান্ড কোম্পানিকে ব্যাটে প্রথম স্বাগত জানালেন বিরাট।

ব্যাটসম্যানদের পাশাপাশি গাব্বার সবুজ বাউন্সি পিচ সহায়ক হয়ে উঠবে সিমারদের জন্যও। সেই কথা মাথায় রেখে প্রথম ম্যাচে তিন পেসার এবং দুই স্পিনারেই হাঁটল ভারতীয় থিঙ্কট্যাঙ্ক। ভারতীয় বোলিং বিভাগের পেস ব্যাটন থাকছে ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ এবং তরুন খলিলের হাতেই। দুই স্পিনার চায়নাম্যান কুলদীপ যাদব এবং ক্রুনাল পান্ডিয়া। মঙ্গলবারই প্রাথমিক বারো সদস্যের দল ঘোষিত করে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: বিরাটদের টি-২০ লড়াইয়ে টিকিটের চাহিদা তুঙ্গে

সংক্ষিপ্ত ফর্ম্যাটে সম্প্রতি সেরা ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া৷ ইংল্যান্ডের মাটিতে টি-২০ সিরিজ জেতার পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ভারত৷ এবার লক্ষ্য অজি ‘বধ’৷ স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে ছাড়া অস্ট্রেলিয়াকেও যথেষ্ট সমীহ করছে ভারত অধিনায়ক৷

অজিভূমে সফর শুরু করার আগে মঙ্গলবার প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে স্মিথ-ওয়ার্নারকে ছাড়াও অস্ট্রেলিয়া বিশ্বমানের বলেছিলেন ক্যাপ্টেন কোহলি। বলেন, ‘নিঃসন্দেহে আমরা শক্তিশালী দল৷ কিন্তু ওরাও যথেষ্ট শক্তিশালী৷ দলে বিশ্বমানের ক্রিকেটার রয়েছে৷ সীমিত ওভারের ক্রিকেটে কোনও দলকে ছোট করে দেখা উচিত নয়৷ কারণ যে কেউ যে কোনও দিন ম্যাচের গতি প্রকৃতি পালটে ফেলতে পারে৷’

আরও পড়ুন: বিরাটদের বিরুদ্ধে মাঠে নামার আশা শেষ স্মিথ-ওয়ার্নারের

একনজরে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের একাদশ:
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, খলিল আহমেদ

আরও পড়ুন: ‘দুর্বল’ অস্ট্রেলিয়াকেও বিশ্বমানের বলছেন বিরাট

The post গাব্বায় টসে জিতে বোলিং করছে বিরাটবাহিনী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2qZp9Pq
via IFTTT

Comments