কার মূর্তি বড় প্যাটেল না রাম, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অযোধ্যা: কার মূর্তি বড় হবে প্যাটেলের নাকি রামের? এই নিয়ে তর্ক চলছিলই। শেষমেস রামের মূর্তির উচ্চতা ঘোষণা করে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
রবিবার যোগী আদিত্যনাথের অতিরিক্ত মুখ্য সচিব অবনীশ অবস্তী জানিয়েছেন, ব্রোঞ্জের তৈরি ওই মূর্তির উচ্চতা হবে ২২১ মিটর। এর মধ্যে মূর্তির উচ্চতা ১৫১ মিটার। ২০ মিটার উঁচু ছাতা হবে ও ৫০ মিটার ভিত্তি। সব মিলিয়ে উচ্চতা হবে ২২১ মিটার।
যোগী আদিত্যনাথ রামের মূর্তি তৈরির বিষয়টি ফাইনাল করে ফেলেছেন। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রামের মূর্তির কাছে থাকবে অত্যাধুনিক মিউজিয়াম। মূর্তির বেসের ভিতরে থাকবে সেই মিউজিয়াম। সেখানে অযোধ্যার ইতিহাস থাকবে। মনু থেকে শুরু করে ‘রাম জন্মভূমির’ বর্তমান অবস্থা সংক্রান্ত সব ইতিহাসই সেখানে থাকবে।
ভগবান বিষ্ণুর সব অবতারগুলির বর্ণনাও থাকবে সেখানে। আর্ট টেকনিক ব্যবহার করে সনাতন ধর্ম সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া হবে।
২০১৭ সালের অক্টোবরে আদিত্যনাথের সরকার সরযূ নদীর তীরে এই রামমূর্তি গড়ার কথা ঘোষণা করেছিল৷ সরকারি বেসরকারি সংস্থার কাছ থেকে অর্থ নেওয়া হয়েছিল যেন তাদের সামাজিক দায়বদ্ধতার নিদর্শন হিসেবে কারণ এটি পর্যটনকে উৎসাহিত করবে৷ গুজরাতের স্ট্যাটু অফ ইউনিটি গড়ার জন্যও রাষ্ট্রায়ত্ত সংস্থার সামাজিক দায়বদ্ধতা বাবদ অর্থ নেওয়া হয়েছিল৷ প্রাথমিক ভাবে নতুন অযোধ্যা ও রামের মূর্তি গড়ার জন্য ১০ বিলিয়ন টাকা ধরা হয়েছিল কিন্তু এবার উচ্চতা বাড়ায় খরচ আরও বাড়বে৷
রাম মূর্তিটির উচ্চতা প্রথমে ঠিক হয়েছিল ১০০ মিটার৷ এরপর সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৮৩ মিটারের সর্দার প্যাটেলের মূর্তি উদ্বোধন করলেন যা পৃথিবীর সর্বোচ্চ মূর্তি ৷ এরপরই অযোধ্যায় রামের মূর্তির উচ্চতা বাড়িয়ে ১৫১ মিটার করার কথা জানায় যোগী সরকার৷
The post কার মূর্তি বড় প্যাটেল না রাম, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2DWqEGE
via IFTTT
Comments
Post a Comment