তৃণমূলের তোলাবাজিকে কেন্দ্র করে রণক্ষেত্র আলিপুর

স্টাফ রিপোর্টার,কলকাতা: তোলাবাজিকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল আলিপুরের ঠাকরিয়াপাড়া এলাকা৷ স্থানীয় সূত্রে খবর পার্কিংয়ের টাকা তোলাকে ঘিরে ঘটনার শুরু৷ অভিযোগ, তৃণমুল নেতা প্রতাপ সাহা এবং বিপ্লব মিত্রর মধ্যে পার্কিং এর টাকা তোলা নিয়ে বচসা শুরু হয়৷

এই এলাকায় পার্কিং এর টাকা তোলা নিয়ে দীর্ঘদিনের ঝামেলা রয়েছে এই দুই গোষ্ঠীর মধ্যে৷ বৃহস্পতিবার গভীর রাতে এই ঝামেলা রণক্ষেত্র রূপ নেয়৷ অভিযোগ, বিপ্লব মিত্রের দলের লোকজন প্রতাপ সাহার লোকেদের ব্যাপক মারধর করে৷ এমনকী মহিলা ও এক প্রতিবন্ধীর গায়েও হাত তোলা হয়েছে বলে অভিযোগ৷

স্থানীয়দের অভিযোগ এর আগেও একাধিকবার এই দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি হয়েছে৷ এবং বহুবার তা প্রকাশ্যে এসেছে৷ চলতি বছর খাস মুখ্যমন্ত্রীর পাড়ায় সরকারি প্রকল্পের ঠিকাদারের কাছ থেকে তোলাবাজি ও সরকারি জমি দখল করে কলোনি তৈরির অভিযোগ ওঠে প্রতাপের বিরুদ্ধে৷

সেবারও এলাকার দখল নিয়ে বিবাদের জেরে ৭৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল ব্লক সভাপতি বিপ্লব মিত্রের উপর প্রতাপ দলবল নিয়ে হামলা করে বলে অভিযোগ ওঠে৷ সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা প্রতাপ সাহাকে গ্রেফতারও করেছিল কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা৷

The post তৃণমূলের তোলাবাজিকে কেন্দ্র করে রণক্ষেত্র আলিপুর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2zmvuch
via IFTTT

Comments