রঘুনাথপুরে স্কুল শিক্ষককে গুলি করে খুন
পুরুলিয়া: প্রাথমিক স্কুলের এক শিক্ষককে গুলি করে খুন করার অভিযোগ উঠল পুরুলিয়ায়৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটে ওই জেলার রঘুনাথপুরে৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত শিক্ষকের নাম চিন্ময় মণ্ডল৷ তিনি রঘুনাথপুরের একটি স্কুলে শিক্ষকতা করেন৷ শুক্রবার গভীর রাতে প্রথমে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়৷ পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়৷
আরও পড়ুন: ফের ভারতে ‘এল-নিনো’, জ্বলবে গোটা দেশ
পরিবারের দাবি, চিন্ময় শুক্রবার সন্ধ্যায় নিজের স্কুটি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন৷ কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও তিনি বাড়ি ফেরেননি৷ তখন পরিবারের তরফে তাঁকে খোঁজাখুঁজি শুরু হয়৷
রাত সাড়ে দশটা নাগাদ তাঁর স্কুটিটি স্থানীয় একটি এলাকা থেকে পাওয়া যায়৷ পরে গুলিবিদ্ধ অবস্থায় চিন্ময়কে উদ্ধার করেন পরিবারের সদস্যরা৷ তাঁকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তাঁর মৃত্যু হয়৷
আরও পড়ুন: ‘ভারতীয় দল রাজনীতিতে বিশ্বাস করে, হরমনপ্রীত প্রতারক’
রঘুনাথপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এখনও কাউকে চিহ্নিত করা যায়নি৷ তাই পুলিশ আগে খুনের কারণ খুঁজতে শুরু করেছে৷ পুলিশের ধারণা, খুনের কারণ মিললেই সন্ধান পাওয়া যাবে ঘটনার পিছনে জড়িতদের৷
সেই কারণেই চিন্ময়ের ব্যক্তিগত, পারিবারিক ও শিক্ষকতার জীবন সম্বন্ধে খোঁজখবর নেওয়া শুরু করেছে পুলিশ৷ কারও সঙ্গে কোনও শত্রুতা ছিল না কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷ পাশাপাশি লুঠপাটে বাধা পেয়ে খুন কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷
আরও পড়ুন: বিজ্ঞাপনের দুনিয়াতেও সেরার শিরোপা নরেন্দ্র মোদীর
The post রঘুনাথপুরে স্কুল শিক্ষককে গুলি করে খুন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2DDBqR7
via IFTTT
Comments
Post a Comment