ছুটির দিনে ব্যাংকে আগুন
স্টাফ রিপোর্টার, কলকাতা: হরিশ মুখার্জী রোডে বেসরকারি ব্যাংকে আগুন৷ এলাকায় আতঙ্ক৷
এদিন দুপুর আড়াইটে নাগাদ হরিশ পার্কের পিছনে বেসরকারি ব্যাংকে আগুন লাগে৷ ছুটির দিন হওয়ায় ব্যাংকটি বন্ধ ছিল৷ স্থানীয়রা ধোঁয়া দেকে খবর দেন দমকলে৷ প্রাথমিকবাবে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে৷ পরে আগুনের ভয়াবহতা দেখে আসে আরও তিনটি ইঞ্জিন৷ শাটার কেটে ভিতরে ঢোকে দমকল কর্মীরা৷ বর্তমানে আগুন নেভানোর কাজ করছেন দমকল কর্মীরা৷
জানা গিয়েছে, আগুনে ভস্মীভূত ব্যাঙ্কের সব নথিপত্র৷ পুড়ে গিয়েছে আসবাবও৷ তবে ব্যাংক বন্ধ থাকায় হতাহতের কোনও খবর নেই৷ কীভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি৷
The post ছুটির দিনে ব্যাংকে আগুন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Sed3gX
via IFTTT
Comments
Post a Comment