লালগোলার ‘স্রোত’ কলকাতায়

স্টাফ রিপোর্টার, কলকাতা: কয়েক বছর ধরে স্রোত পত্রিকা প্রকাশিত হয়ে আসছে মুর্শিদাবাদের লালগোলা থেকে। পত্রিকা প্রকাশের পাশাপাশি স্রোত এখন প্রকাশ করছে তরুণদের বইপত্র। প্রতি শীতে পত্রিকার পক্ষ থেকে আয়োজিত হয় কবিতা কনসার্ট। প্রতিবারের নিয়ম মেনে এবারও স্রোত পাবলিকেশন এক বর্ণাঢ্য সাহিত্য সন্ধ্যার আয়োজন করে। ২৪ ডিসেম্বর শনিবার পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির জীবনানন্দ সভাঘরে অনুষ্ঠিত হল তাদের অনুষ্ঠান।

অনুষ্ঠানে পত্রিকার নতুন সংখ্যা উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী শুভাপ্রসন্ন। উপস্থিত ছিলেন কবি সুবোধ সরকার, পিনাকী ঠাকুর, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, আবৃত্তিকার শোভনসুন্দর বসু, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় এবং আরও অনেকে। সঙ্গীত পরিবেশন করেন ইমন চট্টোপাধ্যায়। স্রোত সম্মাননা দেওয়া হয় অংশুমান কর এবং দীপান্বিতা সরকারকে। পাশাপাশি স্রোত সম্মান জানানো হয় ট্রৈনিক পত্রিকাকেও। শুধুমাত্র ট্রেনের ভিতরকার নানা ঘটনাকে সঙ্গী করে একটি পত্রিকা প্রকাশ বাংলা সাহিত্যের ইতিহাসে বিরল ঘটনা।

কবিতাপাঠে অংশ নেন কৌষিকী দাশগুপ্ত, ঐত্রেয়ী সরকার, অদিতি বসুরায়, অদিতি সেন চট্টোপাধ্যায় এবং শাশ্বতী সান্যাল। লালগোলা থেকে এসে কলকাতার বুকে এই আয়োজন প্রশংসার দাবি রাখে। স্রোত পত্রিকার দুই নিষ্ঠ সৈনিক অয়ন চৌধুরী এবং অদিতি ভকত।

The post লালগোলার ‘স্রোত’ কলকাতায় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2DYhoSh
via IFTTT

Comments