পুরসভায় পদত্যাগপত্র পাঠালেন শোভন

কলকাতা: নিজের পদত্যাগপত্র নিরাপত্তারক্ষীর হাতে কলকাতা পুরসভায় পাঠালেন শোভন চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে সেই পদত্যাগপত্র নিয়ে রওনা হয়েছেন তাঁর নিরাপত্তারক্ষী।

বুধবারই সংবাদমাধ্যমে তিনি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে মেয়র পদ থেকে সরতে বলেছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্তের কথা বুধবার জানাননি তিনি।

গত ৪৮ ঘণ্টা ধরেই চলছে চূড়ান্ত নাটক। গত মঙ্গলবার দুপুরে আচমকা মন্ত্রিত্ব ছাড়েন শোভন চট্টোপাধ্যায়। দমকলমন্ত্রীর পদ ছাড়েন তিনি। তবে সব কিছুর পরও মেয়র পদ ছাড়েননি। এরপর বুধবার সেই নাটক কার্যত মেগা সিরিয়ালের চেহারা নেয়।

বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শোভন বলেছিলেন, ”ঠিক সময়ে তাঁর পদত্যাগপত্র জমা পড়ে যাবে৷” তবে শোনা যাচ্ছিল, শোভনকে যাতে মেয়র পদ না হারাতে হয় তার জন্য দলের অনেকেই জোর চেষ্টা চালাচ্ছন৷ এমনকি খোদ মমতার পরিবারে শোভনের জন্য অনেকেই গলা ফাটাচ্ছিলেন৷ তবে শেষ রক্ষা হল না।

মমতার পরিবারের অনেক সদস্যই শোভনকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন৷ তাঁরা চান না তাঁদের প্রিয় কানন সব পদ খোয়াক৷ এব্যাপারে তাঁরা মমতাকে বোঝানোর চেষ্টাও চলছিল। শোভন চট্টোপাধ্যায়ের ঘনিষ্ট এক তৃণমূল নেতার কথায়, ‘শোভনদা অনেকের উপকার করেছেন৷ সবাই তো আর বেইমান নন৷’

শোভন অবশ্য ক্ষমতার কোনও তোয়াক্কাই করেননি৷ তিনি আগেই সাফ জানিয়ে দিয়েছেন, তাঁর কাছে বন্ধু বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সম্মানটাই আগে৷

The post পুরসভায় পদত্যাগপত্র পাঠালেন শোভন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2P1rTW8
via IFTTT

Comments