দুই মহাতারকাকে হারিয়ে তারকা হয়ে উঠলেন জেভারেভ
লন্ডন: ২৪ ঘন্টায় দুই মহাতারকাকে হারিয়ে তারকা হয়ে ওঠার গল্প জেভারেভের৷ শনিবারই টেনিস কিংবদন্তি রজার ফেডেরারকে হারিয়েছিলেন৷ ২৪ ঘন্টার ব্যবধানে এবার হারালেন টেনিস গ্রহের এই মুহূর্তের এক নম্বর নোভাক জকোভিচকে৷ সেটাও ফাইনালে স্ট্রেট সেটে৷
নোভাক জকোভিচকে ৬-৪, ৬-৩ ব্যবধানে হারিয়ে প্রথমবারের জন্য এটিপি চ্যাম্পিয়ন হলেন আলেকজান্ডার জেভারেভ৷ জেভারেভ চতুর্থ টেনিস খেলোয়াড় যে একই টুর্নামেন্টে পরপর দুই ম্যাচে ফেডেরার ও নোভাককে হারাল৷ অন্যদিকে ২৩ বছরে প্রথমবারের জন্য এটিপি চ্যাম্পিয়নশিপ জিতল জার্মান কোনও তারকা৷ শেষবার ১৯৯৫ সালে শেষবার এটিপি চ্যাম্পিয়ন হয় জার্মান তারকা বরিস বেকার৷
টুর্নামেন্টের ইতিহাসে শেষ নয় বছরে জেভারেভই কনিষ্টতম ফাইনালিস্ট ছিলেন৷ ফাইনালের মঞ্চে টুর্নামেন্টের তৃতীয় বাছাই জেভারেভকে পাওয়া গেল একেবারে অন্য মেজাজে৷

অভিজ্ঞ জেকোভিচকে প্রতি মুহূর্তেই পিছনে ফেলে দেন ২১ এর জেভারেভ৷ দুই সেটেই জেভারেভকে পাওয়া গেল সাহসী মেজাজে৷ অন্যদিকে সার্বিয়ান তারকা জেকোভিচের এটা ছিল ষষ্ঠ এটিপি ফাইনাল৷ রানার্স হয়ে অভিযান শেষ করলেন তারকা জকোভিচ৷
এটাই কী জার্মান টেনিস তারকা জেভারেভের কেরিয়ারের সেরা ম্যাচ৷ ২১ এর জেভারেভ মানছেন ফাইনালে নোভাককে হারানো অবশ্য কেরিয়ারের সেরা ম্যাচ৷
রাউন্ড রবিন পর্বে অবশ্য এই জকোভিচের কাছে হেরেছিলেন জেভারেভ৷ পরে শনিবাসরীয় সেমিফাইনালে রজার ফেডেরারকে হারান জার্মান টেনিস তারকা৷ রজারের পর এবার তাঁর কাছে কুপোকাত বিশ্বের এক নম্বর নোভাক৷
The post দুই মহাতারকাকে হারিয়ে তারকা হয়ে উঠলেন জেভারেভ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PHxAxG
via IFTTT
Comments
Post a Comment