‘মন কি বাত’ আসলে ‘ভারত কি বাত’: নরেন্দ্র মোদী

নয়াদিল্লি: ‘মন কি বাত’ রেডিও অনুষ্ঠানে কখনোও সরকারি কাজের স্তুতি করেননি৷ বরং এই রেডিও টক শো ‘ভারত কি বাত’ হয়ে উঠেছে৷ যেখানে দেশের আশা আকাঙ্খার কথাই উঠে এসেছে৷ রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানের ৫০ তম অনুষ্ঠানের শুরুটা এমনই আবেগপ্রবণ ভাবে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

ঘড়ির কাঁটায় ঠিক সকাল ১১টায় শুরু হলো মাসিক রেডিও অনুষ্ঠান৷ এবারের অনুষ্ঠানের শুরুটা খানিক আবেগতাড়িত ভাবেই করেন মোদী৷ পুরানো স্মৃতি রোমন্থন করতে গিয়ে তিনি জানান, বরাবর এই অনুষ্ঠান থেকে রাজনীতিকে দুরে রাখতে চেয়েছেন৷ কখনও এখানে রাজনীতি নিয়ে কথা বলেননি৷ মোদী বলেন, ‘‘কিছু তরুণ যুবক মন কি বাত অনুষ্ঠানের এপিসোড নিয়ে গবেষণা করেছে৷ এপিসোডে ব্যবহৃত শব্দচয়নের উপর তারা গবেষণা করেছে৷ সেই গবেষণার ফল বলছে এই অনুষ্ঠান অরাজনৈতিক৷’’

অল ইন্ডিয়ার একটি সমীক্ষার কথাও মোদী এদিন তুলে ধরে বলেন, ‘‘দেশের ৭০ শতাংশ মানুষ টিভি, এফএম রেডিও, মোবাইল, ইন্টারনেট, ফেসবুক লাইভের মাধ্যমে এই টক শো’টি শোনেন৷ অনেকের মতে, এই শোয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হলো সমাজের মধ্যে ইতিবাচক মনোভাবকে বাড়িয়ে তুলেছে মন কি বাত অনুষ্ঠান৷ অনেক গণআন্দোলনের জন্ম দিয়েছে এই শো৷

‘মন কি বাত’ অনুষ্ঠানটি সম্প্রচার করার জন্য মিডিয়াকেও ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী৷ জানান, মন কি বাত অনুষ্ঠানটি তাদের চ্যানেলে সম্প্রচার করার জন্য তাদের ধন্যবাদ৷ কোনও রাজনৈতিক ব্যক্তি মিডিয়ার উপর সবসময় সন্তুষ্ট থাকে না৷ কারণ হয় তারা সেই মতো কভারেজ পায় না৷ অথবা নেতিবাচক প্রচার পায়৷ কিন্তু এক্ষেত্রে মিডিয়া নিজে থেকে এগিয়ে এসে এই টক শোকে আলোচিত গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে তুলে ধরেছে৷ টক শো’তে মোদী বলেন, ‘‘মোদী যাবে আসবে

কেন রেডিওতেই ‘মন কি বাত’ অনুষ্ঠান করার কথা তাঁর মাথায় আসে সেই কারণও এদিন খোলসা করেন৷ মোদী বলেন, ‘‘১৯৯৮ সালে হিমাচল প্রদেশে যাওয়ার সময় একটি ধাবার সামনে দাঁড়াতে অবাক হন৷ সেই ধাবা মালিক রেডিও চালিয়ে খবর শুনছিলেন৷ রেডিওতে তখন ভেসে আসছে প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর কথা৷ দেশবাসীকে তিনি গর্বের সঙ্গে পরমাণু বোমা পরীক্ষার সাফল্যের কথা জানান৷ তারপর থেকেই আমার মাথায় ঘুরতে থাকে রেডিওর মাধ্যমে দেশের জনতার সঙ্গে সংযোগ স্থাপন করার৷ কারণ এখনও রেডিও শক্তিশালী গণমাধ্যম৷’’

The post ‘মন কি বাত’ আসলে ‘ভারত কি বাত’: নরেন্দ্র মোদী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FGkdZX
via IFTTT

Comments