স্কুল চত্ত্বর থেকে উদ্ধার নরকঙ্কাল!
স্টাফ রিপোর্টার, তমলুক: স্কুল সংস্কারের কাজ করার সময় মাটি খোঁড়া চলছিল৷ হঠাতই যা বেরিয়ে এল তা দেখে চক্ষু চড়কগাছ শ্রমিকদের৷ আতঙ্কে কাজ ফেলে প্রায় পালান তাঁরা৷

স্কুল সংস্কারের কাজ চলার সময় পাওয়া গেল একটি নর কঙ্কাল। যা নিয়ে আতঙ্ক ছড়াল পূর্ব মেদিনীপুরের তমলুকের শ্রীরামপুরে। শ্রীরামপুর ভুবন কালুয়া প্রাথমিক স্কুলের সংস্কারের কাজ চলছিল। সেই সময় মাটি খুঁড়তেই বের হয় নর কঙ্কালটি৷
বুধবার সকাল থেকে কয়েকজন শ্রমিক মাটি খোঁড়ার কাজ করছিল। সকাল ৯ টা নাগাদ এক শ্রমিকের কোদালে উঠে আসে একটি নর মুন্ডু। এর পর মাটি খুঁড়তে বেরিয়ে আসে কঙ্কালের হাড়গোড়। যা দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়ায়।

খবর ছড়িয়ে পড়তেই ছুটে আসেন স্থানীয় মানুষজন। খবর দেওয়া হয় তমলুক থানায়। পুলিশ হাড়গোড় উদ্ধার করে। স্থানীয়দের দাবি কার দেহ, কি ভাবে এখানে এলো, কত দিনের দেহ তা তদন্ত করুক প্রশাসন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷
The post স্কুল চত্ত্বর থেকে উদ্ধার নরকঙ্কাল! appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Bo8sTS
via IFTTT
Comments
Post a Comment