ক্রিশ্চিয়ানা’র ‘মাদক’ খদ্দের ময়দানের খেলোয়াড়রাও
সোয়েতা ভট্টাচার্য, কলকাতা: শহরে শুধু রেভ পার্টি নয়৷ মাদকের খদ্দের ছিল বেশ কয়েক জন ফুটবলারও৷ মাদকরানি নাইজেরিয় ক্রিশ্চিয়ানা কে জেরা করে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল পুলিশের কাছে৷ তার হাত দিয়ে পাচার করা মাদক নিয়মিত কিনত খেলওয়াররা৷ তবে তারা কারা? তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা৷
এই প্রথম নয়, এর আগে বহুবার খেলওয়ারদের সঙ্গে নাম জড়িয়েছে মাদকের৷ নাইজেরিয় এই মহিলা এবারও কোনও প্লেয়ার বা তাদের কোনও মিডিল ম্যানের হাতে এই মাদক তুলে দিতে এসেছিল কি না সেই প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া কলকাতা পুলিশ৷
আরও পড়ুন: ২০ বছর ধরে শহিদ জওয়ানদের পরিবার চিঠি পায় তাঁর….
সুত্রের খবর, চলতি সপ্তাহে এয়ারপোর্ট থেকে ধৃত এই নাইজেরিয় মহিলাকে জেরা করে শহরে মাদক পাচারের গতি-পথ প্রসঙ্গে বেশ কিছু তথ্য উঠে এসেছে তদন্তকারিদের হাতে৷ তবে সে পথের পাশাপাশি শহরের মাদক ক্রেতাদের সন্ধান শুরু করেছে পুলিশ৷ তদন্তে আগেই শহরের একাধিক নাইট ক্লাব ও ডিজেদের নাম খুঁজে পেয়েছিল পুলিশ৷ এবার শহরের ফুটবলারদের নামও মাদকাসক্তদের তালিকায় যুক্ত হল৷
কোকেন সহ এলএসডি, এক্সট্যাসির চাহিদা সব থেকে বোশি৷ কখনও সরাসরি কখনও আবার এজেন্টদের মাধ্যমে এই মাদক পাচার করা হয়৷ তবে মাদকের সঙ্গে বিশ্বজুড়ে একাধিকবার খেলোয়ারদের নাম জড়িয়েছে৷ মাদকের নেশা করায় একাধিক ফুটবলারকে খেলা থেকে বাদও দিয়ে দেওয়া হয়৷
আরও পড়ুন: ন’জন ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত চায় সিওএ
এই তালিকায় সর্ব প্রথমেই নাম আসে ফুটবলের যুবরাজ মারাদোনার৷ ১৯৮০ সাল থেকেই মারাদোনা কোকেনের আসক্ত হয়ে পরেন৷ এমনকি ডোপিং টেস্টে ফেল করায় তাকে বেশ কিছুদিনের জন্য সাসপেন্ডও করা হয়৷
ময়দানের প্রাক্তন খেলোয়ার আমজাদ আলি খানকেও হালে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়৷ তার বিরুদ্ধে মাদক পাচারের চক্রের সঙ্গে জড়িত থাকার একাধিক প্রমান পান পুলিশ কর্তারা৷ তাকে তোপসিয়া থেকে গ্রেফতার করা হয়৷
আরও পড়ুন: গুলির নিশানায় সংবাদমাধ্যম ছিল না, চিঠি দিয়ে দাবি মাওবাদীদের
ময়দানের আরও এক খেলোয়ার অরুন মালহোত্রার শরীরেও ডোপিং টেস্টের মাধ্যমে মাদক পাওয়া যায়৷ যার জেরে এআইএফএফ তাকে ৬০ দিনের জন্য ব্যান করা হয়৷ এই সময়ের মধ্যে ন্যাশন্যাল ফুটবল লিগ হওয়ায় সেখানেও খেলতে পারেননি এই খেলোয়ার৷
মাদকের দাপট থেকে বাদ পরেনি ভারতের ক্রিকেট টিমের সদস্যরাও৷ ২০১৩ সালে দিল্লী এবং কলকাতা নাইট রাইডার্সের পেসার প্রদীপ সাঙ্গওয়ানকে মাদক নেওয়ার অভিযোগে ব্যান করে বিসিসিআই৷
আরও পড়ুন: পাক নাগরিকত্ব পাবে না সানিয়া-শোয়েবের ছেলে
সুশীল কুমারকে হারিয়ে রিও অলীম্পীকে যোগ্যতা অর্জন করেছিল নরসিং যাদব৷ তবে ডোপ টেস্টে ডাহা ফেল করেন তিনি৷ অলিম্পিক থেকে বেড় করে দেওয়া হয় তাকে৷
শহরে বিগত কয়েক বছর ধরে মাদকাসক্তের সংখ্যা অনেকটাই বেড়েছে৷ এর আগে এক মাদক পাচারকারিকে জেরা করে টালিউডের মাদকাসক্ত হওয়ার বেশ কিছু তথ্য উঠে আসে তদন্তকারিদের হাতে৷ এবার দেখার ক্রিশ্চিয়ানাকে জেরা করে রাজ্যের কোন খেলোয়ারের নাম মাদকাসক্তের তালিকার শিরোনামে আসে৷
The post ক্রিশ্চিয়ানা’র ‘মাদক’ খদ্দের ময়দানের খেলোয়াড়রাও appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2yMtsBL
via IFTTT
Comments
Post a Comment