‘টাকার দর এখন প্রধানমন্ত্রীর মায়ের বয়স ছুঁইছুঁই’
ভোপাল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে শালীনতার মাত্রা ছাড়ালেন কংগ্রেস নেতা রাজ বব্বর৷ মধ্যপ্রদেশে ভোট প্রচারে এসে কংগ্রেস নেতা ডলারের বিনিময়ে টাকার অবমূল্যায়ন নিয়ে সরকারের সমালোচনা করেন৷ সেটা করতে গিয়ে টাকার দামের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের বয়সের তুলনা টেনে বসেন৷ যথারীতি রাজের এই মন্তব্য বিজেপিকে প্রবল ক্ষুব্ধ করেছে৷
আরও পড়ুন: মোদী সরকারের বড় সিদ্ধান্ত: খুলল ভারত-পাকিস্তানের মধ্যে ‘কর্তারপুর করিডোর’
মধ্যপ্রদেশের ইন্ডোরে নির্বাচনী প্রচারে এসে রাজ বলেন, ‘‘মোদীকে আগে বলতে শোনা যেত যে ডলারের তুলনায় টাকার দাম এতটাই পড়ে গিয়েছে যে এখন মনমোহন সিং(তৎকালীন প্রধানমন্ত্রী)এর বয়সকে ছুঁয়ে ফেলবে৷ এখন মোদী প্রধানমন্ত্রী৷ তাঁর আমলে ডলারের তুলনায় টাকার এত অবমূল্যায়ণ হয়েছে তা মোদীর মায়ের বছরও ছুঁয়ে ফেলবে৷’’

উত্তরপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ এখানেই থেমে থাকেননি৷ জ্বালানির দামবৃদ্ধির জন্য মোদীকে ‘অপয়া’ বলে কটাক্ষ করেন তিনি৷ রামমন্দির ইস্যুকে বিজেপি নির্বাচনী হাতিয়ার বলেও মন্তব্য করেন৷ জানান, রামমন্দির তৈরি করার বাসনা বিজেপির নেই৷ যখনই নির্বাচন আসে তখনই মন্দির তৈরির ধুয়ো তোলে গেরুয়া শিবির৷ এবং রাম নামে ভোট চায়৷ এখন ভোটাররাও বিজেপির এই মনোভাব বুঝতে পেরে গিয়েছে৷
আরও পড়ুন: জেলের শোচনীয় অবস্থা নিয়ে কেন্দ্র ও রাজ্যকে ভর্ৎসনা শীর্ষ আদালতের
এদিকে বিজেপি রাজ বব্বরের মন্তব্যের প্রবল সমালোচনা করেছে৷ মোদীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় তাদের একাংশ রাজের ক্ষমা চাওয়ার দাবি করেন৷ এদিকে রাজের সমর্থনে মুখ খোলেন উত্তরপ্রদেশের কংগ্রেস নেতারা৷ তাঁরা জানিয়েছেন, প্রধানমন্ত্রীও গান্ধী পরিবারের সমালোচনায় শালীনতার মাত্রা ছাড়ান৷
The post ‘টাকার দর এখন প্রধানমন্ত্রীর মায়ের বয়স ছুঁইছুঁই’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2R8kGFk
via IFTTT
Comments
Post a Comment