মন্দির-মসজিদ নয়, অযোধ্যায় এবার উঠল অন্য কিছুর দাবি

অযোধ্যা: মন্দির তৈরির দাবিতে উত্তাল অযোধ্যা। দু’দিন আগেই লক্ষাধিক মানুষের জমায়েতে জোরালো হয় রাম মন্দিরের দাবি। তবে এবার অন্য দাবি নিয়ে হাজির হল আর এক সংগঠন।

রাম মন্দির কিংবা বাবরি মসজিদ নয়, অযোধ্যায় ভগবান বুদ্ধের মন্দির তৈরি করতে হবে। নতুন এই দাবি নিয়ে হাজির হয়েছেন ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর।

চন্দ্রশেখরের কথায়, এই শহরের আসল নাম ছিল সাকেত, অযোধ্যা নয়। তাই এখানে বুদ্ধ মন্দির তৈরি করা উচিত। ভীম আর্মি প্রধান অযোধ্যায় গিয়ে সংবিধানের একটি কপি জেলাশাসকের হাতে তুলে দেন।

রবিবার শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে অযোধ্যার বিতর্কিত এলাকা ঘুরে দেখেন। তারপরে রাম মন্দির ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেন। হিন্দু ও হিন্দুত্বকে নিয়েই রাজনীতি করবে শিবসেনা, স্পষ্ট করে দিয়েছেন উদ্ধব।

অন্যদিকে, আরএসএস প্রধান মোহন ভগবতও রবিবার সুপ্রিম কোর্টকে বার্তা দিয়ে জানান, শুধু আইনের ওপরে সমাজ চলে না। সুবিচারের দেরি হওয়া মানে তা সুবিচার না পাওয়ার সমান। সারা দেশ এক হয়ে রাম মন্দির তৈরিতে এগিয়ে আসুক, সেই আবেদনও করেন তিনি।

শিব সেনা ও হিন্দুত্ববাদী সংগঠনগুলির তরফে লক্ষাধিক মানুষ জড় হন অযোধ্যায়। আইন তৈরি করে রাম মন্দির তৈরির দাবি জানান তাঁরা।

The post মন্দির-মসজিদ নয়, অযোধ্যায় এবার উঠল অন্য কিছুর দাবি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2KypnWJ
via IFTTT

Comments