নরেন্দ্র মোদীর হয়ে প্রচার করতে পারবেন আপনিও

সৌমিক কর্মকার, কলকাতা: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়তে শুরু করেছে দেশজুড়ে৷ ২০১৯-এর লোকসভা ভোট যত এগিয়ে আসবে, সেই উত্তাপের মাত্রা আরও বাড়বে৷ সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে প্রাচরের ব্যস্ততা৷

কাশ্মীর থেকে কন্যাকুমারী, আমেদাবাদ থেকে আগরতলা চষে ফেলবেন রাজনৈতিক দলের নেতারা৷ সভা-সমাবেশ-মিছিল থেকে তোপ দাগবেন একে অপরের বিরুদ্ধে৷

আরও পড়ুন: ‘বুথ আঁকড়ে থাকুন’- কর্মীদের বার্তা বিজেপির

রাজনীতির এই প্রচার যুদ্ধে সামিল হতে পারবেন আপনিও৷ চাইলেও আপনি অংশীদার হতে পারবেন নরেন্দ্র মোদীর প্রচার যুদ্ধের৷ আপনার সামনে সেই সুযোগ এনে দিচ্ছে ‘নেশন উইথ নমো’ নামে একটি সংস্থা৷

এই নামে একটি ফেসবুক পেজ রয়েছে৷ সেখানে নরেন্দ্র মোদী ও বিজেপির স্বপক্ষে একাধিক পোস্ট রয়েছে৷ এছাড়া বিরোধীদের বেফাঁস মন্তব্যগুলিও তুলে ধরা রয়েছে৷ ওই নামেই তৈরি হয়েছে একটি ওয়েবসাইট৷ সেই সাইটে রেজিস্ট্রেশন করে যেকেউ নরেন্দ্র মোদীর হয়ে প্রচারে স্বেচ্ছাসেবক হতে পারবেন৷

আরও পড়ুন: আচমকা গুলি চলল নবান্নে

ওই সাইটটির দাবি, ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী উন্নয়নে ভারতকে অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছেন৷ বিশ্বের বাজারেও ভারতের মাথা উঁচু করেছেন৷ সেই ধারাকে বজায় রাখতে ২০১৯ সালেও নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী পদে ফিরে আসা উচিত বলে মনে করে ওই ওয়েবসাইট৷ সেই কারণেই তারা এই উদ্যোগ নিয়েছে৷

তাই দেশজুড়ে স্বেচ্ছাসেবক নিয়োগ করে তারা মোদীর হয়ে প্রচারের উদ্যোগ নিয়েছে৷ স্বেচ্ছাসেবকরা সাইবার-আর্মি হিসেবে কাজ করবেন৷

আরও পড়ুন: সরযূ তীরে উগ্রতা রুখতে তৎপর সেনা

ইতিমধ্যে প্রায় সাড়ে ১৬ লক্ষ ভারতবাসী স্বেচ্ছেসেবক হিসেবে নিজেদের নাম নথিভুক্ত করেছেন ‘নেশন উইথ নমো’র সঙ্গে৷ দেশের প্রায় ৫০০টি জেলা থেকে মানুষ যুক্ত হয়েছেন এই প্রচারের অংশ হিসেবে৷ বিভিন্ন জেলার জন্য আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি হয়েছে৷ ওই গ্রুপের মাধ্যমেই প্রচার হবে৷

একই সঙ্গে আরও একটি উদ্যোগ নিয়েছে ‘নেশন উইথ নমো’৷ তাদের সাইটেই ‘মাই ফার্স্ট ভোট ফর মোদী’ নামে একটি ক্যাটাগরি৷ সেখানে শপথ নিতে বলা হচ্ছে৷ নিজের ফোন নম্বর রেজিস্ট্রার করে শপথ নিতে হবে৷ এবার যাঁরা প্রথমবার ভোট দেবেন, তাঁরাই এই শপথ নিতে পারবেন৷

আরও পড়ুন: বিজ্ঞাপনের দুনিয়াতেও সেরার শিরোপা নরেন্দ্র মোদীর

সাইবার বিশেষজ্ঞদের মতে, বিজেপি সমর্থকরা অনেক বেশি টেকস্যাভি৷ ফলে এ ধরনের সাইবার উদ্যোগ বিজেপির প্রচারের অন্যতম হাতিয়ার হতে পারে৷ কারও কারও ধারণা, ‘নেশন উইথ নমো’র সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই৷ তবে এর পিছনে বিজেপির কোনও মাথা রয়েছে৷

যদিও বিরোধী রাজনৈতিক দলগুলির দাবি, এই সব উদ্যোগে কোনও কাজ হবে না৷ কারণ, শেষপর্যন্ত মানুষের কাছে পৌঁছতে হবে৷ আর সেখানে পৌঁছানোর পর বিজেপি ও নরেন্দ্র মোদী দেখবেন মানুষ তাঁর জন্য নেতিবাচক মনোভাব নিয়ে নিয়েছে৷ ফলে এবারের ভোটে নমোর হার অবধারিত বলে বিরোধীদের দাবি৷

আরও পড়ুন: বাংলার নস্ত্রাদুমাস বলছেন, ক্ষমতায় আসছে বিজেপি

The post নরেন্দ্র মোদীর হয়ে প্রচার করতে পারবেন আপনিও appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2AjPBHJ
via IFTTT

Comments