মোবাইলে ফটোগ্রাফি করেন? পুরস্কার জেতার সুযোগ এবার শহর কলকাতায়

সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা : ক্যামেরা থাক বা না থাক , আপনি হতে পারেন ফটোগ্রাফার। সঙ্গে থাকতে হবে একটি মোবাইল। বনফুল লিখেছিলেন, ‘ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত’। হাই ফিচারস মোবাইল ফোনের যুগে ফটোগ্রাফি করতে হলে শুধু ক্যামেরাই থাকতে হবে তার কোনও মানে নেই। একটি ভালো মানের ক্যামেরা ফিচার যুক্ত ফোন হলেই হবে। সঙ্গে জানা চাই ফটোগ্রাফির ভাষা। সুযোগ করে দিচ্ছে ‘ফটোগ্রাফি ফেস্টিভ্যাল।’

শহরে সবলা, অবলা, না বলা অনেক মেলা হয়েই থাকে সরকারি, কখনও বেসরকারি উদ্যোগে। ক্যামেরা নিয়েও মেলার আয়োজন হয় নেতাজি ইনডোর স্টেডিয়ামে। কিন্তু ফটোগ্রাফি নিয়ে মেলা? না , মহানগর কোনওদিন এমন মেলা দেখেনি। প্রথমবার কলকাতায় বসেছে ফটোগ্রাফি মেলা। সেখানেই মোবাইল ফটোগ্রাফারদের উৎসাহ দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে ‘ফটোগ্রাফি চর্চা।’

মোহরকুঞ্জ প্রাঙ্গনে ২৭ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত মোবাইল ফটোগ্রাফারদের জায়গা করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তাঁরা। সংস্থার প্রধান কর্মকর্তা অরূপ সাধু বলেন, “ফটোগ্রাফি করতে গেলে সবসময় যে হাতে একটা ক্যামেরাই দরকার সেটা আমি মনে করি না। অন্তত ডিজিটাইজেশনের যুগে দাঁড়িয়ে এই সত্ত্ব আর খাটে না। মোবাইলের মাধ্যমেও ফটোগ্রাফি করা যেতে পারে। থাকতে হবে ছবি তোলার জন্য ভালোবাসা এবং চেষ্টা। এটুকু থাকলে মোবাইল দিয়েও ফটোগ্রাফি করা যেতে পারে।”

এখন অনেকেই মোবাইল কেনেন ক্যমেরার ফিচার দেখে। ভাল ব্যটারি ব্যাকআপের সঙ্গে ভালো ক্যামেরা থাকলে সেই মোবাইলকেই অগ্রাধিকার দিচ্ছে গ্রাহক। সেই অনুযায়ী মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলিও তাদের ফিচার বানিয়ে দিচ্ছে। অরূপবাবু বলেন, “অনেকেই দামি ক্যামেরা কিনতে পারেন না। অথচ ছবি তোলার খুব শখ। সামনে ফ্রেম দেখতে পাচ্ছেন কিন্তু কিছু করতে পারছেন না। হাই পিক্সেলের ক্যামেরা রয়েছে এমন মোবাইল কিনে সেই সাধ মিটছে। এখন তো মোবাইলেও লেন্স দিচ্ছে। ফলে প্রচুর দাম দিয়ে ক্যামেরা কিনে তবেই ফটোগ্রাফি করতে পারবে সেই সময় চলে গিয়েছে।”

একইসঙ্গে তিনি এটাও বলছেন, “ফটোগ্রাফির ভাষাটাও জানতে হবে। সেই ভাষায় কথা বলতেও জানতে হবে। সেইটা আমরা করতে চাই। সেই ভাষায় কথা বলা সম্ভব হলে মোবাইল দিয়েও ভালো ফ্রেম খুঁজে নেওয়া সম্ভব।” তিনি বলেন, “সেই জন্যই ২ তারিখ পর্যন্ত মোবাইলে ছবি তুলে আমাদের প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। আমরা সেরা ছবিকে পুরস্কার দেব।”

The post মোবাইলে ফটোগ্রাফি করেন? পুরস্কার জেতার সুযোগ এবার শহর কলকাতায় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2E0Aqaq
via IFTTT

Comments