৩০ নভেম্বরের মধ্যে এই কাজগুলি না করলে কিন্তু বন্ধ হবে এই পরিষেবা

নয়াদিল্লি: বন্ধ হতে পারে এসবিআই ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা৷ এসবিআই অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত অনেক গ্রাহকরা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে নিজের মোবাইল নম্বর রেজিস্টার করাননি৷ তারা ৩০ নভেম্বর পরে আর পাবেন না পরিষেবাটি৷ তাই, আপনি যদি এখনও পর্যন্ত নিজের অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না করিয়ে থাকেন৷ তবে যোগাযোগ করুন নিকটবর্তী এসবিআই শাখাতে৷

আগামী ১ ডিসেম্বর থেকে সম্পূর্ণভাবে বন্ধ হবে পরিষেবাটি৷ তবে, এর জন্য ব্যাংক অ্যাকাউন্টের উপর কোন প্রভাব পড়বে না৷ শুধুমাত্র ইন্টারনেট ব্যাংকিং পরিষেবাটিই ব্যাহত হবে৷ অন্যদিকে, এটিএম প্রতারণা রুখতে নিত্যদিনই নয়া উদ্যোগ নিচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ৷ কিছুদিন আগেই গ্রাহকদের পুরনো এটিএম কার্ড বদলে নয়া ইভিএম চিপ যুক্ত এটিএম কার্ড ব্যবহারের নির্দেশিকা দিয়েছিল এসবিআই৷ নতুন ইভএম চিপ যুক্ত কার্ডগুলি অনেক বেশি উন্নতমানের৷ যেগুলি অনেকাংশে রোধ করবে এটিএম প্রতারণাকে৷ এমনটাই মনে করছে ব্যাংক কর্তৃপক্ষ৷

সম্প্রতি অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে এসবিআই জানিয়েছে, ‘কোন চান্স নেবেন না৷ ডেবিট কার্ডের সুরক্ষা বাড়াতে নিকটবর্তী এসবিআই শাখা কিংবা অনলাইনে এসবিআই ইভিএম চিপ ডেবিট কার্ডের জন্য আবেদন করুন৷ তবে, এই বদলপর্বের জন্য লাগছে না কোন ফি’৷ ইতিমধ্যেই আরবিআই সমস্ত ব্যাংক ও গ্রাহকদের জন্য একটি নির্দেশিকা দিয়েছে৷ যেখানে বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যেই গ্রাহকদের বদলে ফেলতে হবে পুরনো ডেবিট কার্ডগুলিকে৷

এসবিআই গ্রাহক কম নয়৷ পুরনো কার্ড বদলে ফেলা ছাড়া আরও একটি নির্দেশিকা নিয়ে এসেছিল এসবিআই৷ যেখানে দিনের টাকা তোলাকে নির্দিষ্ট করা হয়েছিল৷ আগে দিনে ৪০,০০০ টাকা পর্যন্ত তোলা যেত৷ পরে নয়া নির্দেশিকাতে সেটিকে কমিয়ে ২০,০০০ টাকা করে দেওয়া হয়৷ এটিএম ফ্রডগুলির মধ্যে স্কিমিং অন্যতম৷ যেখানে গ্রাহকদের থেকে কৌশলে পিন নম্বর জেনে নেওয়া হয়৷ তারপরই পাতা হয় প্রতারণার ছক৷

The post ৩০ নভেম্বরের মধ্যে এই কাজগুলি না করলে কিন্তু বন্ধ হবে এই পরিষেবা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2KdILrB
via IFTTT

Comments