‘সভা বন্ধ করতে ২৫ লক্ষ দিতে চেয়েছিল কংগ্রেস’
হায়দরাবাদ: বন্ধ করে দিতে হবে পার্টির নির্বাচনী প্রচার। বিনিময়ে পার্টির ফান্ডে দেওয়া হবে ২৫ লক্ষ টাকা। কংগ্রেসের পক্ষ থেকে এমনই প্রস্তাব দেওয়া হয়েছিল বলে দাবি করলেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি।
আরও পড়ুন- ট্রাম্পের লাদেন মন্তব্যের প্রতিবাদে মার্কিন দূতকে ডাকল ইসলামাবাদ

সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি সোমবার হায়দরাবাদের নির্মল এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে এই চাঞ্চল্যকর বক্তব্য ফাঁস করেছেন। শুধু তাই নয়, তাঁর সঙ্গে কংগ্রেস নেতার হওয়া কথোপকথন রেকর্ড করা রয়েছে বলেও দাবি করেছেন এআইএমআইএম প্রধান।
আরও পড়ুন- ভারত মহাসাগরেই দ্বীপেই থাকবে ভারতের দুটি চপার, জানালেন দিদি
আগামী মাসে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে তেলেঙ্গানা রাজ্যে। বিদায়ী শাসক তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির সঙ্গে জোট করে নির্বাচনে লড়ছে এআইএমআইএম। সোমবার নির্মল এলাকায় শরিক টিআরএস প্রার্থী পি ইন্দ্রকারন রেড্ডির হয়ে প্রচারে গিয়েছিলেন আসাদুদ্দিন। সেখানে কংগ্রেস প্রার্থী মহেশ্বর রেড্ডি।

হায়দরাবাদের নির্মল কেন্দ্রে দুই রেড্ডির লড়াইয়ে প্রধান আকর্ষণ হয়ে উঠলেন আসাদুদ্দিন। যদিও তাঁর দলের প্রার্থী ওই কেন্দ্রে লড়ছে না। ওই দিন প্রচারে গিয়ে তিনি বলেন, “আমাদের পার্টির সভা ঠেকাতে কংগ্রেস ২৫ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল।” একই সঙ্গে শ্রোতাদের উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, “এই ধরনের কথা যে দলের নেতারা বলে সেটা কোনও দল হতে পারে?”
নিজের ভাবমূর্তির স্বচ্ছতা তুলে ধরতে আসাদুদ্দিন ওয়াইসি বলেন, “ওয়াইসি জীবন দিলেও কখনও প্রতিশ্রুতি ভাঙে না। আমায় কেউ কিনতে পারবে না।”

এই ধরনের অভিযোগ কংগ্রেস কখনই স্বীকার করবে না বলেও দাবি করেছেন আসাদুদ্দিন। এই বিষয়ে তিনি বলেছেন, “আমার এই কথা কংগ্রেস স্বীকার নাও করতে পারে। কিন্তু তাতে কোনও লাভ হবে না। কারণ আমার কাছে সম্পূর্ণ কথোপকথন রেকর্ড করা আছে।”
পুরনো হায়দরাবাদ শহরের সাতটি কেন্দ্রে লড়াই করছে এআইএমআইএম-এর প্রার্থীরা। যার মধ্যে আসাদুদ্দিন ওয়াইসির ভাই আকবরুদ্দিন ওয়াইসিও আছেন।

আগামী বছরে লোকসভা ভোটের সময়েই তেলেঙ্গানার বিধানসভা নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু গত সেপ্টেম্বর মাসে ভেঙে যায় তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি পরচালিত সরকার। সেই কারণেই আগাম ভোটের পথে যেতে হচ্ছে। আগামী মাসের সাত তারিখে ওই রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে। ফল ঘোষণা হবে ওই মাসেরই ১১ তারিখে।
The post ‘সভা বন্ধ করতে ২৫ লক্ষ দিতে চেয়েছিল কংগ্রেস’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FuqPKN
via IFTTT
Comments
Post a Comment