ভিয়েতনাম গিয়ে হিন্দু মন্দির পরিদর্শন করলেন রাষ্ট্রপতি কোবিন্দ
হানোই: ভিয়েতনামে গিয়ে প্রাচীন হিন্দু মন্দির পরিদর্শন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অর্ধভগ্ন সেই মন্দির চত্বরে রয়েছে শ্রীকৃষ্ণ, বিষ্ণু ও শিবের মূর্তি। তিনদিনের সফরে ভিয়েতনাম গিয়েছেন রাষ্ট্রপতি। সেখানে গিয়েই ‘মাই সন’ নামের ওই মন্দির পরিদর্শন করেন তিনি।
চতুর্থ থেক চতুর্দশ খ্রিস্টাব্দের মধ্যে তৈরি হয়েছিল এই মন্দির। চম্পা রাজাদের আমলে মন্দির তৈরি করা হয়। বেশ কিছুটা অংশ ধ্বংসাবশেষে পরিণত হয়েছে এই মন্দিরের। ভিয়েতনামের কুয়াং নাম প্রদেশের দুই ফু গ্রামের কাছেই রয়েছে সেই মন্দিরের ধ্বংসাবশেষ।
দু’দিকে পাহাড় দিয়ে ঘেরা একটি উপত্যকায় রয়েছে এই মন্দির। ২ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থির এই মন্দিরে গিয়ে চারাগাছও লাগিয়েছেন কোবিন্দ। একসময় চম্পক রাজত্বের রাজধানী ছিল এই অঞ্চল।
ভিয়েতনাম সফরে গিয়ে সেখানকার চাম মিউজিয়ামের স্থাপত্যের প্রশংসা করেন তিনি। পাশাপাশি ভিয়েতনামের সাংস্কৃতিক অনুষ্ঠানও দেখেন তিনি। ভিয়েতনাম থেকে অস্ট্রেলিয়া যাবেন তিনি।
The post ভিয়েতনাম গিয়ে হিন্দু মন্দির পরিদর্শন করলেন রাষ্ট্রপতি কোবিন্দ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2DLArix
via IFTTT
Comments
Post a Comment