‘বাগান আন্ডারডগ, ভয়ংকর চার্চিল’

স্টাফ রিপোর্টার: ঘরের মাঠে ম্যাচ, সেখানেই মোহনবাগান নাকি আন্ডারডগ৷

রবিসন্ধ্যায় বাগানের প্রতিপক্ষ চার্চিল দলের কোচ এমনটা বললে মাঠে বল গড়াবার আগেই গনগনে একটা উত্তাপ তৈরি হত৷ কিন্তু এমন মন্তব্য বাগান সারথী শংকরলালের৷

বিপক্ষ চার্চিল লিগে এখনও অপ্রতিরোদ্ধ৷ তিন ম্যাচ ড্র, এক ম্যাচে জয়৷ সেখানেই বাগানের ঝুলিতে দুটি ড্র, দুটি জয়৷ তাই চার্চিলকেই এগিয়ে রেখে ‘ভয়ংকর’ বলছেন শিল্টনদের হেডস্যার৷ তার আগে গোয়ার দলের কোচ পেট্রে গিগুই শুনিয়ে গিয়েছেন রবির ম্যাচে বাগানই চাপে থাকছে৷ পাল্টা দেওয়া নয়, সুর নরম রেখে বিপক্ষকে এগিয়ে রেখে নিজেদের ‘আন্ডারডগ’ মানছেন বাগান কোচ৷

আরও পড়ুন- গুঞ্জন উড়িয়ে কোচ থাকছেন বাহুতুলেই

শেষ মরশুমেরর জঘন্য পারফর্ম্যান্সের জন্য অবনমন হয়েছিল চার্চিলের৷ পরে অবশ্য গোয়ান দলটি আই লিগে খেলার ছাড়পত্র পায়৷ সেই চার্চিলের সঙ্গে এবারের চার্চিলে ফারাক অনেক মনে করছেন শংকর৷ দেশি-বিদেশি মিলিয়ে চার্চিলে ভারসাম্য ও আক্রমণ থেকে ডিফেন্স সব বিভাগে এগিয়ে বলে জানান তিনি৷

পয়েন্ট টেবিলে অবশ্য চার্চিলের থেকে এগিয়ে রয়েছে বাগান৷ দুপয়েন্টে এগিয়ে থেকে(৮ পয়েন্ট) ঘরের মাঠ খেলতে নামছে বাগান৷ কটক টু কাশ্মীর, দুটি অ্যাওয়ে ম্যাচ থেকে ছয় পয়েন্ট ঝুলিতে পুড়ে জয়ের ছন্দে ফেরায় দলও ফুরফুরে মেজাজে রয়েছে৷ প্রস্তুতি এদিন পাসিং ফুটবলে জোড় দেওয়া হল৷ সেই সঙ্গে সনি-এল হুসেনিরা ফ্রি-কিকে জোর দিলেন৷

আরও পড়ুন- ‘অ্যাসেজের চেয়েও বড় ভারত-পাক দ্বৈরথ’

অন্যদিকে চার্চিলের বিরুদ্ধেও সম্ভবত শুরু থেকে নেই সনি নর্ডি৷ ম্যাচের দিনই সনির ফিটনেশের উপর তাঁর ৯০ মিনিট মাঠে থাকা নির্ভর করছে বলে জানিয়ে দিলেন বাগান কোচ৷ কুচকির চোট সারিয়ে সুস্থ আছেন গোলকিপার শিল্টন৷

The post ‘বাগান আন্ডারডগ, ভয়ংকর চার্চিল’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2r4gMBS
via IFTTT

Comments