‘অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের এটাই সেরা সুযোগ’
চেন্নাই: অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের টেস্ট ম্যাচের পরিসংখ্যানের দিকে চোখ বোলালে খানিকটা শিউরে উঠতে হয়। ৪৪ টেস্ট ম্যাচ খেলে এযাবৎ ভারতের ঝুলিতে এসেছে মাত্র ৫টি জয়, ড্র ১১টি ম্যাচে। ভয়ঙ্কর সেই পরিসংখ্যানে এবার কিছুটা প্রলেপ পড়তে পারে বলে মনে করেন প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। সিরিজ শুরুর ঠিক আগে বিরাট বাহিনীর জন্য আশার বাণী শোনালেন তিনি।

আরও পড়ুন: বিসিসিআই-এর বিরুদ্ধে পিসিবি’র ক্ষতিপূরণ খারিজ করল আইসিসি
বুধবার ক্যাঙ্গারুর বিরাটের দেশে আরও একটি সিরিজে অভিযান শুরু করতে চলেছে মেন ইন ব্লু। গাব্বায় প্রথম টি-২০ ম্যাচে অ্যারন ফিঞ্চ অ্যান্ড কোম্পানির মুখোমুখি বিরাট ব্রিগেড। টি-২০ সিরিজের পরই টেস্ট সিরিজে একে অপরের প্রতিদ্বন্দ্বীতা করবে দুই দল। আর সিরিজ শুরুর প্রাক্কালে অস্ট্রেলিয়ার প্রাক্তন বিশ্বজয়ী দলনায়ক মাইকেল ক্লার্ক মনে করেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের কাছে এটাই সেরা সুযোগ কর্তৃত্ব দেখানোর।’

আরও পড়ুন: ‘দুর্বল’ অস্ট্রেলিয়াকেও বিশ্বমানের বলছেন বিরাট
বল বিকৃতি কান্ডের জেরে স্মিথ, ওয়ার্নার, ব্যানক্রফটের নির্বাসনের পর অজি শিবিরের অবস্থা বেশ টালমাটাল। ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগেও সেই পরিস্থিতি থিতু হওয়ার কোনও লক্ষণ নেই। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা সিরিজেও প্রকট হয়ে দেখা দিয়েছে এই টালমাটাল অবস্থা। সংযুক্ত আরব আমিরশাহী থেকে কোন ম্যাচ না জিতে শূন্য হাতেই ফিরতে হয়েছিল তাঁদের। এরপর ঘরের মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খোয়ানোর পর হারতে হয়েছে একমাত্র টি-২০ ম্যাচেও।

আরও পড়ুন: বিরাটদের বিরুদ্ধে মাঠে নামার আশা শেষ স্মিথ-ওয়ার্নারের
এমন একটি পরিস্থিতিতে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শুরু হতে চলেছে, যেখানে বিরাট ব্রিগেডের কর্তৃত্ব দেখানোর সেরা সুযোগ রয়েছে বলে মনে করেন ক্লার্ক। বিশ্বজয়ী অজি দলনায়কের মতে, ‘দুটো দলই জেতার জন্য সর্বশক্তি প্রয়োগ করবে। কিন্তু আমার মতে এটাই ভারতীয় দলের কাছে সেরা সুযোগ অস্ট্রেলিয়ার মাটিতে দাপট দেখানোর।’ বিরাট কোহলি অ্যান্ড কোম্পানির কাছে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়েরও যে সেরা সুযোগ এটাই, তাও জানাতে ভোলেননি টেস্ট ক্রিকেটে ৮,৬৪৩ রানের মালিক।
The post ‘অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের এটাই সেরা সুযোগ’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2KsU2EV
via IFTTT
Comments
Post a Comment