চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে আগুন
কলকাতা: চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে আগুন৷ রিসার্চ উইয়িংয়ের জেনেটিক ল্যাবে আগুন লাগে৷ ব্যাহত ওই হাসপাতালের চিকিৎসা পরিষেবা৷ ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন৷ ধোঁয়ায় ঢেকে গিয়েছে হাসপাতালের চারতলায় অবস্থিত জেনেটিক ল্যাব৷
বহু রোগী হাসপাতালে ছিলেন চিকিৎসার জন্য৷ আগুন দেখে তাদের মধ্যে আতঙ্ক ছড়ায়৷ হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের অন্যত্র সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন৷ ঘটনাস্থলে ভবানীপুর থানার পুলিশ৷ ল্যাবের বহু মূল্যবান নথি আগুনে নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা গবেষকদের৷
তবে প্রায় আধঘন্টার চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা৷ কমেছে ধোঁয়ার পরিমানও৷ পকেট ফায়ার নেভাতে দেওয়া হচ্ছে জল৷ কীবাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে৷
বড়বাজারের নলিনী শেঠ লেনের একটি বন্ধ দোকানেও এদিন দুপুরে আগুন লাগে৷ আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় প্রমাদ গুনতে থাকেন আতঙ্কিত ব্যবসায়ীরা৷ ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন৷
The post চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে আগুন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Q8zmqV
via IFTTT
Comments
Post a Comment