হিন্দু দেব-দেবীর ছবিতে সাজানো এই শৌচালয়কে ঘিরেই তুমুল বিতর্ক

ওয়াশিংটন: হিন্দু দেবদেবীদের ছবি শৌচালয়ে৷ ফের একবার বিতর্কের ঝড়৷ ঘটনাটি ঘটেছে নিউইয়র্কের একটি পাবের শৌচালয়ে৷ সূত্রের খবর, এই পাবে ভিআইপি শৌচলায়ে হিন্দু দেবদেবীদের ছবি দেওয়া রয়েছে৷

পাবের নাম হাউস অব ইয়েস পাব৷ এখানেই কিছুদিন আগে গিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভুত অঙ্কিতা মিশ্রা৷ শৌচালয়ে হিন্দু দেবদেবীদের ছবি চোখে পড়তেই হতবাক হয়ে যান তিনি৷

সেখানে গণেশ, সরস্বতী, কালী এবং শিবের ছবি ছিল বলে জানা যায়৷

পাবের এই কাণ্ড দেখার পর অঙ্কিতা ইমেল করে আপত্তিও জানান৷ ইমেল পাওয়ার পর পাবের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয় এবং জানানো হয়, ভারতীয় সংস্কৃতি সম্পর্কে ওয়াকিবহাল না হওয়ার কারণেই এই ভুল হয়ে গিয়েছে৷

পাশাপাশি শৌচালয় থেকে দেব দেবীদের ছবি সরিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে৷

The post হিন্দু দেব-দেবীর ছবিতে সাজানো এই শৌচালয়কে ঘিরেই তুমুল বিতর্ক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FuIthq
via IFTTT

Comments