একবালপুরে উত্তেজনা, ক্যারাটে এক্সপার্টের মারে নিহত মহিলা

স্টাফ রিপোর্টার, কলকাতা: খেলা নিয়ে শিশুদের মধ্যে বচসা৷ তাতেই জড়িয়ে পড়েন দুই শিশুর পরিবার৷ অভিযোগ এই সময়ই এক ক্যারাটে এক্সপার্টের মারে নিহত হন এক শিশুর আত্মীয়৷ অভিযুক্ত দীপক রাজবংশী সহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় একবালপুর থানায়৷ পুলিশ তিন জনকেই গ্রেফতার করে৷

ঘটনার সূত্রপাত এদিন সকালে৷ একবালপুর থানা এলাকার ময়ুরভঞ্জ রোডে দুই ৬ বছরের শিশু খেলছিল৷ এক সময়ে নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে তারা৷ সেই বচসা গড়ায় দুই শিশুর পরিবারের মধ্যে৷ দু’টি পরিবারের মধ্যে মারপিট তুঙ্গে ওঠে৷
মারপিট আটকাটে আসেন মীনা দেবী নামে এক শিশুর আত্মীয়৷ অভিযোগ এই সময় অন্য শিশুর পরিবারের চার জন সদস্য মীনা দেবীর উপর চড়াও হয়৷ তাদের বেধরক মারধর করা হয় বলে অভিযোগ৷

আরও পড়ুন: পেনকিলারের নেশায় মজেছে তিলোত্তমা

এই ঝামেলার মাঝেই আক্রমণকারীদের অন্যতম দীপক রাজবংশী হাত দিয়ে আঘাত করে মীনা দেবীকে৷ অভিযোগ এমনটাই৷ ঘটনাস্থলেই অচৈতন্য অবস্থায় লুটিয়ে পরে যান মীনা দেবী৷ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করেন৷ জানা যায় অভিযুক্ত দীপক রাজবংশী ক্যারাটে এক্সপার্ট৷

আরও পড়ুন: মিলেছে পূর্ত দফতরের ছাড়পত্র, কাটল হিন্দু হস্টেল জট

মীনা দেবীর পরিবারের তরফে একবালপুর থানায় অভিযোগ দায়ের করা হয় দীপক সহ আরও তিন জনের বিরুদ্ধে৷ ঘটনার তদন্তে নেমে পুলিশ চার অভিযুক্তকেই গ্রেফতার করে৷ এই ঘটনায় উত্তেজনা রয়েছে ময়ুরভঞ্জ রোডে৷

The post একবালপুরে উত্তেজনা, ক্যারাটে এক্সপার্টের মারে নিহত মহিলা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ztmn9y
via IFTTT

Comments