‘ভগবান রাম ভারতকে সুপারপাওয়ার দেশ করে তুলেছিল’
লখনউ: ভগবান রাম ভারতকে বিশ্ব দরবারে মহাশক্তিশালী দেশ রূপে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন৷ তাই মর্যাদা পুরষোত্তমের জীবন ইতিহাস সবার জানা দরকার৷ সোমবার রামমন্দির বিতর্কে নতুন মাত্রা আনলেন যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রী লক্ষ্মী নারায়ণ চৌধুরী৷
আরও পড়ুন: “মোদী-অমিত শাহকে ভয় পাবেন না”, মুখ্যমন্ত্রীকে বার্তা সেনার
লক্ষ্মীনারায়ন দাবি করেন, গোটা দেশ চায় অযোধ্যায় মন্দির নির্মাণ হোক৷ এর সঙ্গে জনআবেগ জড়িত৷ তিনি বলেন, ‘‘জনআবেগকে সম্মান জানানো সরকারের কর্তব্যের মধ্যে পড়ে৷ আর জনআবেগ বলছে রামমন্দির তৈরি হোক অযোধ্যায়৷ সেখানে মন্দির তৈরির কাজ দ্রুত শুরু করে দেওয়া হোক এটাই চায় জনগণ৷’’

তিনি আরও জানান, দীপোৎসব উৎসব করার পিছনে জনমানসে একটি বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল উদ্দেশ্য৷ সেটা হল ভগবান রামের জীবন ইতিহাস সবাইকে জানানো৷ তিনিই ভারতকে বিশ্বদরবারে ‘সুপারপাওয়ার’ দেশ করে তুলেছিলেন৷ লক্ষ্মী নারায়ন বলেন, ‘‘পুত্র হিসাবে হোক বা যোদ্ধা হিসাবে ভগবান রামের ব্যক্তিত্বের সঙ্গে কারোর তুলনা চলে না৷ তিনি হলেন রোল মডেল৷ রামের জন্য ভারত গ্লোবাল সুপারপাওয়ার দেশ হতে পেরেছিল৷’’
আরও পড়ুন: তুমুল বিতর্ক: জম্মু-কাশ্মীরকে বাদ দিয়ে ভারতের মানচিত্রে পাকিস্তানের অংশ!
এখানেই থেমে থাকেননি উত্তরপ্রদেশের ধমীয়, সংস্কৃতি ও সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী লক্ষ্মী নারায়ণ৷ তাঁর মতে, রামমন্দির তৈরি হলে অযোধ্যা সমৃদ্ধশালী হয়ে উঠবে৷ লক্ষ লক্ষ মানুষ সেই মন্দির দেখতে আসবে৷ এর ফলে পর্যটনের বিকাশ হবে৷ যোগীর মন্ত্রিসভার এই মন্ত্রী বলেন, ‘‘এই মন্দির অযোধ্যাকে তার হৃত গৌরব ফিরিয়ে দেবে৷’’৷ মন্ত্রীর অনুযোগ, মুঘল জমানা হোক ব্রিটিশ শাসনকাল এমনকী স্বাধীনতার পরও অযোধ্যার উন্নয়নে বিশেষ কিছুই করা হয়নি৷ যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর অযোধ্যার দিকে নজর দেন৷’’
The post ‘ভগবান রাম ভারতকে সুপারপাওয়ার দেশ করে তুলেছিল’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2KfuJpB
via IFTTT
Comments
Post a Comment