“মোদী-অমিত শাহকে ভয় পাবেন না”, মুখ্যমন্ত্রীকে বার্তা সেনার
মুম্বই: মোদী-অমিত শাহকে ভয় পাবেন না। সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিকে ছাড়িয়ে বিশ্বের সর্বোচ্চ মূর্তি হিসেবে শিবাজির মূর্তির কথা ঘোষণা করুন। মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে এমনটাই বলল শিব সেনা।
শিব সেনার বক্তব্য অনুযায়ী, এনসিপি-র ইউনিট চিফ জয়ন্ত পাটিল জানিয়েছেন যে, ‘স্ট্যাচু অফ ইউনিটি’কে সর্বোচ্চ মূর্তি হিসেবে ঘোষণা করার জন্য শিবাজির মূর্তির উচ্চতা কমিয়ে ফেলা হয়েছে। তাই দেবেন্দ্র ফড়নবিশকে শিবাজির মূর্তিকেই সর্বোচ্চ তকমা দেওয়ার সাহস রাখতে বলেছে শিব সেনা। শিব সেনা মুখপত্র ‘সামনা’তে বলা হয়েছে, এইভাবে শিবাজীর মূর্তির উচ্চতা কমিয়ে নীচ মনোভাবের পরিচয় দিয়েছে বিজেপি।
‘সামনা’তে লেখা হয়েছে, ”ঠিক যেভাবে সাহস দেখিয়ে মারাঠা সম্প্রদায়ের জন্য সংরক্ষণের ব্যবস্থা করেছেন ফড়নবিশ। সেভাবেই শিবাজির মূর্তিকে উচ্চতর করা হোক। মোদী, অমিত শাহকে যেন তিনি ভয় না পান। এতে সর্দার প্যাটেলের কোনও অসম্মান হবে না।”
শিব সেনা মনে করিয়ে দিয়েছে এর আগে মহারাষ্ট্রের সঙ্গেই যাতে মুম্বই থাকে, তার জন্য নেহরু সরকারের আমলে পদত্যাগ করার সাহস দেখিয়েছিলেন তৎকালীন অর্থমন্ত্রী চিন্তামনরাও দেশমুখ। তাদের দাবি, প্রত্যেক দলের এক হয়ে এটা বলা উচিৎ যাতে যে কোনও নেতার থেকে শিবাজির মূর্তির উচ্চতা বেশি হয়। এখনও পর্যন্ত কেন শিবাজি মূর্তি তৈরির কাজ শুরু হল না, সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে শিব সেনা।
গত ৩১ অক্টোবর ১৮২ মিটার উঁচু সর্দার প্যাটেলের মূর্তি উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে মুম্বইয়ের উপকূলে আরব সাগরের উপর শিবাজির মূর্তি হওয়ার কথা। এনসিপি-র দাবি, শিবাজির মূর্তির উচ্চতা কমিয়ে দেওয়া হয়েছে।
২১২ মিটার উচ্চতা হওয়ার কথা এই মূর্তির।
The post “মোদী-অমিত শাহকে ভয় পাবেন না”, মুখ্যমন্ত্রীকে বার্তা সেনার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2DvJTWg
via IFTTT
Comments
Post a Comment