বৌদির সঙ্গে স্বামীর অবৈধ সম্পর্ক, জেনে ফেলায় খুন গৃহবধূ
স্টাফ রিপোর্টার, বহরমপুর: বৌদির সঙ্গে অবৈধ সম্পর্ক৷ আর তারই প্রতিবাদ করে গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির বিরুদ্ধে৷ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার শক্তিপুর এলাকায়৷ মৃতের নাম মোমো হালদার (৩০)৷ অভিযুক্ত স্বামী সাকি গোপাল হালদার৷

স্থানীয় সূত্রে খবর, বারো বছর আগে মোমো হালদারের সঙ্গে পেশায় ঠিকাদার সাকি গোপাল হালদারের বিয়ে হয়৷ বর্তমানে তাদের দুই সন্তানও রয়েছে৷ কিন্তু অভিযোগ, বিয়ের পর থেকেই নাকি অবৈধ সম্পর্কের সন্দেহ তৈরি হয়েছিল মোমো হালদারের৷ আর সেই কারণেই তার স্বামীর সঙ্গে ক্রমাগত বচসা বেঁধে থাকত৷

গৃহবধূর পরিবারের অভিযোগ, মঙ্গলবার এই সম্পর্কের কারণে মোমো হালদারের গায়ে আগুন লাগিয়ে দেয় তার স্বামী সাকি গোপাল হালদার, শ্বশুর তুষার হালদার ও শাশুড়ি৷ ঘর থেকে আর্তনাদের আওয়াজ পাওয়া গেলে ছুটে যায় প্রতিবেশীরা৷ সেখানে গিয়ে দেখে মোমো হালদার অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে রয়েছে৷ তড়িঘড়ি তারা মোমোদেবীকে নিয়ে হাসপাতালে রওনা দেয়৷ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয় তাকে৷

পরে অবশ্য অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতা স্থানান্তরিত করা হয়৷ কিন্তু শেষ রক্ষা আর করা গেল না৷ শনিবার ওই হাসপাতালেই মোমো হালদারের মৃত্যু হয়। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন বাড়ি থেকে পালিয়ে যায়৷ রবিবার সন্ধ্যা নাগাদ স্থানীয়রা মোমোর মৃতদেহ এলাকায় নিয়ে আসে। সোমবার শক্তিপুর থানায় স্বামী সহ শ্বশুর বাড়ির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশে গোটা ঘটনার তদন্তে নামে৷
The post বৌদির সঙ্গে স্বামীর অবৈধ সম্পর্ক, জেনে ফেলায় খুন গৃহবধূ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2S251aC
via IFTTT
Comments
Post a Comment