প্রয়াত রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি
চেন্নাই: শেষ নি:শ্বাস ত্যাগ করলেন রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি৷ তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া কেরল প্রদেশ কংগ্রেস কমিটি বা কেপিসিসিতে৷ বুধবার সকালে চেন্নাই হাসপাতালে মারা যান এম আই শ্রীনিবাস৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর৷

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন শ্রীনিবাস৷ ভরতি ছিলেন হাসপাতালে৷ দোসরা নভেম্বর তাঁর লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়৷ সেইসময়ই তাঁর ভাইরাসঘটিত সংক্রমণ হয় বলে জানান চিকিৎসকরা৷ তারপর থেকেই অবস্থার অবনতি হতে শুরু করে তাঁর৷
বুধবার বিকেলেই তাঁর মরদেহ কেরলের কোচিতে তাঁর বাসভবনে নিয়ে আসা হবে৷ সেখানে শেষকৃত্য সম্পন্ন হবে বলে প্রদেশ কংগ্রেস সূত্রে খবর৷ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ শোক জ্ঞাপন করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চণ্ডী, শীর্ষ স্থানীয় কংগ্রেস নেতারা৷
The post প্রয়াত রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2BolOPO
via IFTTT
Comments
Post a Comment