ভরদুপুরে ফ্ল্যাট থেকে বেরিয়ে কোথায় গেলেন শোভন…
স্টাফ রিপোর্টার, কলকাতা: বুধবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে কোথায় গেলেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়?
ঘনিষ্ঠ মহলের বক্তব্য, শোভন পুরসভায় যাননি। কারণ আজ পুরসভা ছুটি। কিন্তু আজই তাঁর ইস্তফা দেওয়ার কথা। জল্পনা তুঙ্গে, তাহলে কী ইস্তফাপত্র পেশ করার আগে একবার বান্ধী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে নিতে চান শোভন?

এর আগে বহুবার শোভন বলেছেন যে তাঁর বিপদের সময়ে পাশে ছিলেন বন্ধু বৈশাখী। তাঁকে সাহস জুগিয়েছেন। বৈশাখীর বিপদে তাঁকে বুক দিয়ে রক্ষা করার অঙ্গীকারও করেছিলেন তিনি।
মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুমুল ঝগড়া-অশান্তির পরে মন্ত্রিত্ব ছেড়েছিলেন শোভন। মুখ্যমন্ত্রীর ইচ্ছে মতো বুধবারেই তিনি মেয়র পদ থেকে ইস্তাফা দেবেন তা একপ্রকার ঠিক হয়ে রয়েছে। ঘটনাচক্রে বুধবার ছুটির দিন। নিজের কলেজেও জাননি অধ্যাপিকা বৈশাখী। তাহলে বন্ধু শোভনের জন্য বাড়িতেই অপেক্ষা করছেন অধ্যাপিকা বৈশাখী!

কলকাতার আমজনতার মনে এখন সেই প্রশ্নই ঘুরছে। পুরসভা আজ শোভনের জন্য খোলা রয়েছে। সবাই জানেন পুরসভায় গিয়ে চেয়ারম্যান মালা রায়কে ইস্তফাপত্র দেবেন শোভন। মিডিয়ার ক্যামেরাগুলোও পুরসভার দিকে ঘুরিয়ে রাখা রয়েছে। কিন্তু সবাইকে অবাক করে নিজের ফ্ল্যাট থেকে বেরিয়ে কোথায় গেলেন শোভন? তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায় যাকে কুচক্রী এবং ষড়যন্ত্রী বলেন, সেই বৈশাখীর বাড়িতেই কী মানসিক আশ্রয় খুঁজতে ভরদুপুরে হাজির হবেন কলকাতার শোভন চট্টোপাধ্যায়?

The post ভরদুপুরে ফ্ল্যাট থেকে বেরিয়ে কোথায় গেলেন শোভন… appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QZlH2A
via IFTTT
Comments
Post a Comment