ট্রাম্পের লাদেন মন্তব্যের প্রতিবাদে মার্কিন দূতকে ডাকল ইসলামাবাদ

ইসলামাবাদ: ট্রাম্পের জমানায় এমনিতেই আমেরিকা ও পাকিস্তানের সম্পর্ক প্রায় তলানিতে৷ সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ওসামা বিন লাদেনকে টেনে এনে পাকিস্তানকে ভর্ৎসনা করায় তা আরও তলানিতে গিয়ে ঠেকে৷ ট্রাম্পের সেই মন্তব্যের যোগ্য উত্তর দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ তবে এখানেই বিতর্কে দাড়ি পড়ছে না৷ ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদে ইসলামাবাদে নিযুক্ত মার্কিন দূতকে ডেকে পাঠাল ইমরান খানের বিদেশমন্ত্রক৷

আরও পড়ুন: ভারত মহাসাগরেই দ্বীপেই থাকবে ভারতের দুটি চপার, জানালেন দিদি

এদিন পাকিস্তানের বিদেশমন্ত্রক বিবৃতি দিয়ে জানায়, মার্কিন দূত পল জোনসকে ডেকে পাঠানো হয়েছে৷ কোনও প্রমাণ ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে যে অন্যায্য অভিযোগ তোলা হয়েছে তার প্রতিবাদ জানাতে মার্কিন দূতকে ডাকা হয়েছে৷

উল্লেখ্য, রবিবার ট্রাম্প সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের কড়া সমালোচনা করেন৷ জানান, পাকিস্তান আমেরিকার জন্য কিচ্ছুটি করেনি৷ অথচ তারা মিলিয়ন ডলার আর্থিক সাহায্য পেয়েই গিয়েছে৷ ৯/১১র হামলাকারী লাদেনকে পাকিস্তানে আশ্রয় নিয়েছিল৷ পাক অফিসাররা সেটা জানত৷ কিন্তু আমেরিকাকে কিছুই জানায়নি তারা৷

ট্রাম্পের ঢিলের জবাবে পাটকেল ছুঁড়ে মেরেছেন ইমরানও৷ মার্কিন প্রেসিডেন্টকে লম্বা তালিকা ধরিয়ে দেখিয়ে দেন পাকিস্তান আমেরিকার জন্য কী কী করেছে৷ একের পর এক ট্যুইট করে আমেরিকাকে ইমরান মনে করিয়ে দেন তাদের জন্য পাকিস্তানকে কতটা ‘ত্যাগ স্বীকার’ করতে হয়েছে৷

আরও পড়ুন: দুর্নীতি আটকাতে নোটবাতিলের মতো তেতো ওষুধ দিতে হয়েছে: মোদী

ট্যুইটে পাক প্রধানমন্ত্রী লেখেন, সন্ত্রাসবাদের সঙ্গে আমেরিকার লড়াইয়ে পাকিস্তানের ৭৫ হাজার মানুষ মারা গিয়েছে৷ বাড়ি ঘর খুইয়েছে৷ অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছে৷ তারপরেও পাকিস্তান আমেরিকার পাশে থেকেছে৷ আর কোনও সহযোগী দেশ এমন ত্যাগ স্বীকার করেছে? এমন বলির পাঁঠা আর কোথাও পাবে আমেরিকা? প্রশ্ন ছুঁড়ে দেন পাক প্রধানমন্ত্রী৷

The post ট্রাম্পের লাদেন মন্তব্যের প্রতিবাদে মার্কিন দূতকে ডাকল ইসলামাবাদ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FwjOZL
via IFTTT

Comments